Monday, April 13, 2026

মোদির উল্টো পথে হেঁটে করোনায় দিলীপের টোটকা সেই গোমূত্র-নিমপাতা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে ছিলেন, এখনও পর্যন্ত করোনাভাইরাসের কোনও প্রতিষেধক ওঠেনি। তাই সচেতন ও সতর্ক থাকতে হবে সকলকে। কিন্তু মোদির ভাষণের কয়েক ঘণ্টার মধ্যেই ঠিক তাঁর উল্টো পথে হাঁটলেন তাঁরই দলের নেতা রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

এদিন গোমূত্র প্রসঙ্গ আসতেই দিলীপ ঘোষ বলেন, অবিশ্বাস করে মরার চেয়ে বিশ্বাস নিয়ে বেঁচে থাকা ভালো। গোমূত্র অনেকেই খায়। আগেকার দিনে তো মা-ঠাকুমারা বিভিন্ন জরিবুটি খাইয়ে আমাদের সুস্থ করে তুলতো। তাই গোমূত্র, নিমপাতা খেয়ে যদি কেউ সুস্থ থাকে, তাতে সমস্যা কোথায়?”

পাশাপাশি, দিলীপ ঘোষ বলেন শনিদেবের কোপ এটা। ২৫ মার্চ পর্যন্ত যা ভয়ানক হতে পারে। আগামীকাল, রবিবার মোদিরকে সম্মান জানিয়ে রাজনীতির ঊর্ধে থেকে জনতা কার্ফুর আবেদন করেন দিলীপ ঘোষ। তিনি নিজেও বাড়ি থেকে বেরোবেন না। সল্টলেকে নিজের বাড়িতেই বিকাল পাঁচটায় পাঞ্চজন্য শঙ্খও বাজাবেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির অনেক কর্মী-সমর্থক করোনার প্রতিষেধক হিসেবে মানুষকে গোমূত্র পান করিয়েছেন বলে অভিযোগ। যা খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। কলকাতায় এক বিজেপি সমর্থককে আগে গ্রেফতারও করা হয়েছে।

কী বললেন তিনি…

আরও পড়ুন-সুখী দেশের তালিকায় পাশমার্ক পেল না ভারত, পিছনে আফগানিস্থান

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...