Monday, April 13, 2026

মৃত্যুপুরী ইতালিতে এবার করোনা আক্রান্ত কিংবদন্তি মালদিনি ও তাঁর পুত্র

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার গ্রাসে ইতালি। কার্যত মৃত্যুপুরীর রূপ ধারণ করেছে ইউরোপের এই উন্নত দেশটি। সরকারি হিসেবে সেখানে করোনা ভাইরাসে এখনও পর্যন্ত মৃত মানুষের সংখ্যা ৪ হাজার ৮০০। ইউরোপে করোনায় সবচেয়ে ভয়াবহ অবস্থা ইতালিরই। ৫৫ হাজারের বেশি মানুষ সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে বেশিরভাগই আশঙ্কাজনক। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

তারই মধ্যে আরও দুঃসংবাদ সামনে এসেছে। এবার করোনার গ্রাসে ইতালির কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনি এবং তাঁর ছেলে ড্যানিয়েল মালদিনি। এমনটাই জানিয়েছে, মালদিনির প্রাক্তন ক্লাব এসি মিলান।

এসি মিলান এক বিবৃতিতে বলেছে,‌ “পাওলো মালদিনি, ক্লাবের টেকনিক্যাল পরিচালক করোনা ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এখন তাঁর শরীরেও ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। টেস্টে তিনি পজিটিভ হয়েছেন। তাঁর ছেলে এবং এসি মিলান যুব দলের ফরোয়ার্ড ড্যানিয়েল।

প্রসঙ্গত, ৫১ বছর বয়সী ইতালি ও মিলানের প্রাক্তন অধিনায়ক পাওলো মালদিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। পাঁচবার ইউরোপ-সেরা ক্লাব প্রতিযোগিতা (ইউরোপিয়ান কাপ/চ্যাম্পিয়নস লিগ) জয়ী মালদিনি ক্যারিয়ারের পুরো সময় কাটিয়েছেন মিলানে। জাতীয় দলের অধিনায়কও ছিলেন তিনি।

উল্লেখ্য, মৃত্যুপুরী ইতালিতে মালদিনি প্রথম নয়, এর আগে করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছে পাওলো দিবালাও।

Related articles

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...