Thursday, May 21, 2026

করোনা সংক্রমণ থেকে বাঁচতে সাতটি জিনিস নিয়ে সজাগ থাকুন

Date:

Share post:

আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র করোনা সংক্রমণের থেকে বাঁচতে পরিষ্কার জল ও অ্যালকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে । এরই পাশাপাশি ৭টি জিনিস স্পর্শ করা মাত্রই হাত ধোয়ার পরামর্শ দিয়েছে তারা । জেনে নিন সেই ৭ টি জিনিস সম্পর্কে ।

১. রেস্টুরেন্ট মেন্যু: রেস্টুরেন্টে খেতে গেলে আমরা সবাই হাত দিয়ে মেন্যু কার্ড ধরি। একটি মেন্যু কার্ড অনেক মানুষই হাতে নেন। মনে রাখবেন এতে লাখ লাখ ব্যাকটেরিয়া থাকে।
২. টাচস্ক্রিন: মোবাইলের টাচস্ক্রিন বা অফিসের বায়োমেট্রিক স্ক্যানার আমাদের নিত্যদিনের সঙ্গী । এগুলোও কিন্তু জীবাণু বহন করে।
৩. টাকা: নোট বা কয়েন দিনে অনেকবার হাত-বদল হয় । তাই এতে নানা ধরণের জীবাণু লেগে থাকে। মনে করে টাকা হাত দিয়ে ধরার পর অবশ্যই হাত জীবানুমুক্ত করে নিতে হবে ।
৪. গাড়ি বা দরজার হাতল: গণপরিবহনের হাতল, অফিস-আদালত, দোকানপাট, লিফট প্রভৃতির দরজায় হাত দেওয়ার পর ব্যাকটেরিয়া ঠেকাতে অবশ্যই হাত ধুয়ে নিতে হবে ।
৫. চিকিৎসক ও হাসপাতালের জিনিসপত্র: একজন চিকিৎসকের কাছে নানারকম রোগী আসেন । ফলে সেখানকার অধিকাংশ জিনিসেই ব্যাকটেরিয়া বা জীবাণু থাকতে পারে।
৬. কিচেন বোর্ড এবং স্পঞ্জ: রান্নাঘর হলো বাড়ির অন্যতম জীবাণুবোঝাই স্থান। এখানে বাজারের কাঁচা খাবারের সঙ্গে সঙ্গেই বিভিন্ন খাবার, ফলমূল, শাকসবজি, মাছ-মাংস এবং রান্নাঘরের জিনিসপত্র ধোওয়া ও পরিষ্কার করা হয়।
৭. এয়ারপোর্টের জিনিসপত্র: প্রতিদিন অসংখ্য মানুষ বিমানে যাতায়াত করেন । এয়ারপোর্টের জিনিসপত্রে অনেক মানুষের স্পর্শের ফলে জীবাণু ছড়ানোর সম্ভাবনাও বেশি। তাই হাত ধোওয়াটা আবশ্যিক। তাই নিজেকে জীবাণুমুক্ত রাখতে এই সাতটি পরামর্শ অবশ্যই মনে রাখবেন ।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...