Saturday, April 4, 2026

করোনা বিশ্বযুদ্ধে দেশ বাঁচলে, পরেরবার ডাক্তার পেটানোর আগে সময়টা খেয়াল থাকবে তো!

Date:

Share post:

গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস বা কোভিড-১৯ কার্যত যুদ্ধ ঘোষণা করেছে। আর এই বিশ্বযুদ্ধে একদিকে করোনা আর অন্যদিকে গোটা বিশ্ব। করোনার বিরুদ্ধে এই যুদ্ধে কোনও সেনা বা মিলিটারি নয়, জীবন বাজি রেখে চব্বিশ ঘন্টা লড়াই করে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যাঁদের হাতে কোনও পরমাণু বোমা কিংবা আগ্নেয়াস্ত্র নেই। করোনাকে ঘায়েল করতে নেই কোনও প্রতিষেধক। লড়াইয়ের অস্ত্র বলতে শুধু নিজেদের মেধা-কর্তব্য-সামাজিক দায়বদ্ধতা।

আজ করোনা যখন গোটা মানবজাতিকে ধ্বংস করার পণ নিয়ে পৃথিবীজুড়ে দাপাদাপি করছে, তখন বুক চিতিয়ে লড়াই করছেন চিকিৎসকরা। তাঁদের চোখে-মুখে ক্লান্তি আছে, কিন্তু তৃপ্তিও আছে মানবসেবার।

অথচ, এই চিকিৎসকদের উপর আক্রমণ নেমে আসে কখনও কখনও। চলে নির্দ্বিধায় মারধর। ভাঙচুর। আর যা বেশিরভাগ সময় সংঘটিত হয় প্ররোচনার দরুণ। এমনটা নয় যে, ডাক্তারদের কোনও ভুল হয় না। এমনটাও নয় যে, হাসপাতালে ভুল চিকিৎসা হয় না। কিন্তু সঠিক পরিষেবার তুলনায় ভুল চিকিৎসার অনুপাত একেবারেই নগণ্য।

একবার কাল্পনিক ভাবে মনে করুন তো, করোনার বিরুদ্ধে যুদ্ধে জিততে এই চিকিৎসক যোদ্ধাদের যদি না পাওয়া যেত কিংবা তাঁরা মুখ ফিরিয়ে নিতেন, তাহলে কী হাল হতো?

তাই যদি দেশ বাঁচে, যদি মানবজাতি বাঁচে, তাহলে করোনা নামক বিশ্বযুদ্ধের ইতিহাসকে সাক্ষী রেখে যেন আগামীদিনে কথায় কথায় ডাক্তার না পেটানোর শপথ যেন আমরা সকলে গ্রহণ করি। যুদ্ধ জয়ের পর দেশের বীর সেনাদের মতোই যেন আমরা স্যালুট করি চিকিৎসক মহলকে। অন্যথায়, থালা-ঘটি-বাটির বাদ্যি শুধু হুজুক আর প্রতীকী রয়ে যাবে। প্রকৃত শ্রদ্ধা-সম্মান থেকে যাবে অন্ধকারেই। যা দেখে হয়তো সেদিন মুচকি হাসবে মারণ ভাইরাসের অতৃপ্ত আত্মা!

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...