Wednesday, April 8, 2026

করোনা ভাইরাসে সংক্রমণের নতুন লক্ষণ প্রকাশ্যে, বিশ্ব জুড়ে উদ্বেগ তুঙ্গে

Date:

Share post:

করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রাথমিক লক্ষণ ছিল
রেসপিরেটরি সংক্রান্ত । জ্বর, কাশি, শ্বাস প্রশ্বাসের সমস্যাই মূলত প্রধান লক্ষণ।
এই ভাইরাস সরাসরি ফুসফুসে আক্রমণ করে। রোগের এই উপসর্গগুলি প্রকাশ পেতে গড়ে পাঁচ থেকে সাত দিন সময় লাগে ।কিন্তু এবার আরও একটি নতুন লক্ষণের সন্ধান পাওয়া গিয়েছে।ফ্রান্সের একদল গবেষক দাবি করেছেন , করোনা আক্রান্তের ঘ্রাণ শক্তিও লোপ পেতে পারে।বেশ কিছু করোনা আক্রান্ত রোগীর ঘ্রাণ শক্তি সম্পূর্ণ লোপ পেয়েছিল বলেও ওই গবেষকরা দাবি করেছেন। এমনকি সেইসব রোগীদের শরীরে অন্য লক্ষণগুলি ছিল না।
সারাবিশ্বে এরই মধ্যে ১৫০টির বেশি দেশে ছড়িয়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে ১০ হাজারের বেশি মানুষের। এখনও পর্যন্ত এই ভাইরাসে এদেশে আক্রান্তের সংখ্যা ৪৩৫ জন।
ভাইরাসটির আরেক নাম নোভেল করোনাভাইরাস বা নোভেল কোভিড-১৯। এই ভাইরাসের অনেক রকম প্রজাতি আছে। কিন্তু এর মধ্যে মাত্র ৬ টি প্রজাতি মানুষের দেহে সংক্রমিত হতে পারে। তবে নতুন ধরণের কোভিড-১৯ ভাইরাসের দৌলতে সেই সংখ্যা এখন সাতটি।

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...