Friday, June 26, 2026

২১ দিন ঘরে না থাকলে দেশ পিছিয়ে যাবে ২১ বছর: মোদি

Date:

Share post:

করোনাভাইরাসের আক্রমণে গোটা বিশ্ব তথা এদেশে অভূতপূর্ব স্বাস্থ্য সংকটের মুখে ফের একবার সাহসী দেশনেতার ভূমিকায় দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মত কম জনসংখ্যার দেশ সঠিক সময়ে যে সিদ্ধান্ত নিতে পারেনি, তা ১৩৫ কোটির ভারতে নিতে পেরেছেন মোদি। সময়োচিত লকডাউনের সিদ্ধান্ত নিতে না পারার জন্য ইউরোপের বহু দেশ, ব্রিটেন, আমেরিকার মত উন্নত দেশে মৃত্যুমিছিল শুরু হয়েছে। ভারতের মত উন্নয়নশীল ও ঘন জনবসতিপূর্ণ দেশে সেই হারে রোগ ছড়ালে কী অবস্থা হতে পারে তা অনুমান করা অসম্ভব নয়। এদেশের সাধারণ থেকে প্রথিতযশা সমস্ত স্তরের চিকিৎসকরা কদিন ধরে একটা পরামর্শই দিচ্ছিলেন যে লকডাউন ঘোষণা করে মানুষকে ঘরবন্দি করতে না পারলে বাঁচার পথ নেই। অর্থনীতিতে বড় মাপের নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি নিয়েও চিকিৎসক সমাজের পরামর্শকে যথাযথ মান্যতা দিয়ে দেশবাসীর স্বাস্থ্য সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিলেন প্রধানমন্ত্রী। তিনি বললেন, জীবন থাকলে তবেই তো আশা থাকবে! ২১ দিন জাতীয় লকডাউনের গুরুত্ব বোঝাতে বললেন, এখন যদি আমরা ২১ দিন ঘরবন্দি না থাকি তাহলে গোটা দেশ ২১ বছর পিছিয়ে যাবে। মোদির এদিনের সাহসী সিদ্ধান্ত ভবিষ্যতেও ‘স্টেটসম্যান’ হিসাবে তাঁর ভূমিকার নজির হয়ে থাকবে।

 

Related articles

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...