Saturday, June 27, 2026

করোনা আতঙ্কের মধ্যেই পালাবদল, এবার আস্থাভোটেও জয়ী শিবরাজ

Date:

Share post:

নিঃশব্দেই সম্পন্ন হল মধ্যপ্রদেশের রাজনৈতিক পালাবদল। সোমবার রাজ্যপালের কাছে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মঙ্গলবার আস্থাভোটেও জয়ী হলেন শিবরাজ সিং চৌহান। সংখ্যাগরিষ্ঠতার জন্য ১০৪ বিধায়কের সমর্থন দরকার ছিল। বিজেপির পক্ষে যায় ১১২ জনের সমর্থন। এর মধ্যে বিজেপির ১০৭ জন বিধায়ক ছাড়াও ছিলেন বিএসপির ১, সমাজবাদী পার্টির ২ ও ৩ নির্দল বিধায়ক। কংগ্রেস বিধায়করা ভোটাভুটিতে অংশ নেননি। বিধানসভায় উপস্থিত ছিলেন না কমল নাথও। দেশজুড়ে করোনা আতঙ্কের মধ্যেই ১৫ মাসের কংগ্রেস সরকারের পতনের পর মধ্যপ্রদেশে ক্ষমতায় এল বিজেপি। এখন করোনা সংকট মোকাবিলাই শিবরাজের সামনে বড় চ্যালেঞ্জ।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...