Wednesday, June 24, 2026

ডায়মন্ড হারবারের ৫০ হাজার পরিবারের পাশে অভিষেক, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

Date:

Share post:

সবসময়ই নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা সংক্রমণ রোধে যখন দেশ জুড়ে লকডাউন, তখনও ডায়মন্ড হারবারের কথা একটুও ভোলেননি তিনি। তাঁর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৫০ হাজার পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিষেক। পরিবার পিছু –

•১ কেজি চাল
•১ কেজি ডাল
•১ কেজি আটা
•১ কেজি পেঁয়াজ
•১ কেজি আলু
• ১ প্যাকেট চা পাতা
• ৪ প্যাকেট ভুজিয়া
• ৪ প্যাকেট বিস্কুট
• ৪টি মাস্ক
• ১টি করোনা প্রতিরোধের নিয়মাবলী
দেওয়া হচ্ছে। সুন্দর, সুস্থ ভবিষ্যতের লক্ষ্যে তিনি তাঁর লোকসভা কেন্দ্রের মানুষের পাশে আছেন সেই বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদ।একই সঙ্গে তিনি বলেছেন, “সচেতন থাকুন, সতর্ক থাকুন করোনার বিরুদ্ধে জয় হবে জীবনের’। এর আগেও দেখা গিয়েছে যে কোনও সঙ্কটের সময় তিনি ছুটে গিয়েছেন ডায়মন্ড হারবারে। প্রাকৃতিক বিপর্যয় হোক বা দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যু- নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতিতেও তার ব্যতিক্রম হল না।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...