Tuesday, June 16, 2026

বেকারিতে কর্মী নেই, মিলছে না পাউরুটি, লুটপাটের অভিযোগ

Date:

Share post:

পাউরুটি উৎপাদন ও সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। লকডাউনে ছাড় দেওয়া হয়েছে পাউরুটিকে। কিন্তু কলকাতা, শহরতলি ও জেলার বিভিন্ন প্রান্তে পাউরুটি পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠছে৷ অথচ পাউরুটি অত্যাবশকীয় দ্রব্যের তালিকায়৷ রাজ্যের একাধিক বেকার্স অ্যাসোসিয়েশন পাউরুটি না পাওয়ার অভিযোগ স্বীকারও করে নিয়েছে। তাদের বক্তব্য, কর্মচারীরা আসছেন না। ফলে কলকাতা ও জেলার একাধিক পাউরুটি কারখানা বন্ধ করে দিতে হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলায় দোকান-বাজার খোলা থাকলেও, পাউরুটি পাওয়া যায়নি বলে অভিযোগ। জয়েন্ট অ্যাকশন কমিটি অব ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ইদ্রিশ আলি বলেন, বিভিন্ন জায়গায় পাউরুটি পাওয়া যাচ্ছে না, এটা সঠিক। তার মূল কারণ হল কারখানায় কর্মচারীদের না আসা। কলকাতায় ছোট-বড় মিলিয়ে প্রায় পঞ্চাশটি কারখানার মালিক তাঁদের ইউনিট বন্ধ করে দিয়েছেন বলে তাঁর দাবি।

সাধারণ মানুষকে পাউরুটি সরবরাহের ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা দাবি করেছে বেকার্স অ্যাসোসিয়েশন।কারন, কারখানা থেকে অথবা বিক্রির সময় পাউরুটি লুটপাট হয়েছে বলেও অভিযোগ করেছে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।

——-

লকডাউনে মানুষের কাছে খাদ্য, প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে উদ্যোগী ডাক বিভাগ, ক্ষুব্ধ কর্মীরা

লকডাউনে সাধারণ মানুষের কাছে খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে উদ্যোগী হল ডাক বিভাগ। প্রত্যেকটি রাজ্যের মুখ্যসচিবের কাছে এই ব্যাপারে চিঠি পাঠিয়েছেন ডাক বিভাগের সচিব প্রদীপ্তকুমার বিষয়ী।

Related articles

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...