Tuesday, June 16, 2026

ট্রাম্পকে তাঁর গভর্নরই বলছেন, জোকারগিরি বন্ধ করুন, না পারলে ছাড়ুন!

Date:

Share post:

করোনায় আক্রান্ত হচ্ছেন মার্কিন মুলুকের মানুষ আর প্রেসিডেন্ট ট্রাম্প ব্যস্ত চিনকে দোষারোপ করায়। এ নিয়ে যে নেটিজেনরা ব্যাপক ক্ষুব্ধ, তা প্রকাশ্যে এসে পড়ল নিউইয়র্ক-এর গভর্নর অ্যান্ড্রু কুয়োওর সাংবাদিক সম্মেলনে। শুধু নিউইয়র্কেই এই মুহূর্তে আক্রান্ত প্রায় ২০ হাজার মানুষ। চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছেনা। হাসপাতালগুলিতে হাহাকার। কোথায় প্রেসিডেন্টের তৎপরতা? আর এক কদম এগিয়ে ইলিনইয়েসের গভর্নর জে ভি প্রিজকার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প, আপনি মূল্যবান সময় নষ্ট করছেন। এখনও দেশবাসীকে সুরক্ষা দিতে পারেননি। রোগী পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি কোথায়? স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তার পোশাক কোথায়? পিছনের আসনে বসে বদমেজাজ না দেখিয়ে জাতীয় সঙ্কটে দেশকে নেতৃত্ব দেওয়া উচিত। সার্কাসের জোকারের মতো আপনি সস্তা ট্যুইট করে যাবেন তা হয় না। হয় আপনি কাজ করুন, নয়তো রাস্তা থেকে সরে দাঁড়ান।

এই মুহূর্তে আমেরিকায় মারা গিয়েছেন ১০৩৬জন। দেশের সবকটি অঙ্গরাজ্যে করোনা ছড়িয়েছে। তিন সপ্তাহের জন্য লকডাউনের নির্দেশ দেশ জুড়ে।

Related articles

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...

বিধানসভায় সইজাল কাণ্ড নিয়ে এবার বিচারপতির প্রশ্নের মুখে স্পিকার!

বিধানসভায় বিরোধী দলনেতা (Leader of Opposition) নির্বাচন এবং বিধায়কদের সই জালকাণ্ড নিয়ে এবার প্রশ্নের মুখে খোদ স্পিকার (Speaker)।...

পর পর তিনদিন হাজিরা! সাড়ে ৬ ঘণ্টা ভবানী ভবনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি অভিষেক

প্রাথমিকে নিয়োগ মামলায় সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পরের দিন সাড়ে...

জাহাঙ্গিরকে ছাড়াতে হামলা! কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা

ফলতার দাপুটে নেতা জাহাঙ্গির খান (Jahangir Khan) ছাড়াতে নজিরবিহীন হামলা! পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়...