Wednesday, June 10, 2026

‘রামায়ণ’, ‘মহাভারত’-এর সঙ্গে দূরদর্শনে শাহরুখের সেই ‘সার্কাস’

Date:

Share post:

রবিবার সকাল থেকেই দেখানো হবে “ব্যোমকেশ বক্সি”। সন্ধ্যেবেলায় দেখানো হবে কিং খান অভিনীত “সার্কাস”। অনেকেই ফিরে যেতে পারবেন সেই ৯০-এর দশকে। এরই মধ্যে শনিবার থেকেই দিনে দু’বার করে দেখানো হচ্ছে “রামায়ণ”।

করোনা আতঙ্কে প্রায় প্রত্যেকেই ঘরবন্দি। আর তাই মন ভালো রাখার জন্য ফিরে আসছে পুরনো কিছু বিনোদন।

সম্প্রতি দূরদর্শন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে, ৩৩ বছরের রবিবারের নস্টালজিয়া ফিরিয়ে আনা হবে। সেই মতোই শনিবার সকালেই ডিডি ন্যাশনালে প্রথম প্রদর্শিত হয়েছে ‘রামায়ণ’। এরপর শুরু হবে শাহরুখ খানের তারকা হয়ে ওঠার আগে অভিনীত টেলি সিরিয়াল ‘সার্কাস’। এছাড়াও ঘরে ঘরে ঢুকে তদন্ত করবে ‘ব্যোমকেশ বক্সী’। অর্থাৎ রজত কাপুর অভিনীত ‘ব্যোমকেশ বক্সী’ শুরু হবে রবিবার সকাল থেকে।

ইতিমধ্যেই ‘রামায়ণ’ শুরু হয়েছে শনিবার থেকে। সকাল ন’টা এবং রাত নটায় দুটি করে পর্ব দেখানো হবে।

‘মহাভারত’ দেখানো হচ্ছে ডিডি ন্যাশনাল চ্যানেলে। এটিও দুটি করে পর্ব দেখানো হবে দুপুর বারোটা এবং সন্ধে সাতটায়।

শাহরুখের টিভি সিরিজ ‘সার্কাস’ দেখুন, ২৮ মার্চ থেকে রাত ৮ টায়”।

রজত কাপুর অভিনীত ‘ব্যোমকেশ বক্সি’কে দেখতে পাবেন ২৮ মার্চ সকাল ১১ টা থেকে ডিডি ন্যাশনাল-এ”।

Related articles

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...