Friday, June 5, 2026

করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫১ লক্ষ টাকা অনুদান মিমির

Date:

Share post:

দেশজুড়ে মারণ ভাইরাস কোভিড-১৯ বা করোনার দাপট ক্রমশ বাড়ছে। করোনা থেকে মুক্তি পেতে চলছে লকডাউন। এই লড়াইয়ে প্রয়োজনীয় চিকিৎসা এবং চিকিৎসার জন্য সরঞ্জাম কিনতে বিপুল অর্থের প্রয়োজন। তাই এই সঙ্কটের দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ডাক দিয়েরছেন।

চিকিৎসায় বিপুল ব্যয়ভার বহনের জন্য মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় স্টেট এমারজেন্সি রিলিফ ফান্ড খুলেছেন। আর মুখ্যমন্ত্রীর সেই ত্রাণ তহবিলে এবার ৫১ লক্ষ টাকা অনুদান দিলেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা এবং ব্যক্তিগতভাবে ১ লক্ষ টাকা দিয়েছেন মিমি।

যাদবপুর লোকসভার অন্তর্গত বিভিন্ন বিভিন্ন হাসপাতালগুলিতে কোয়ারেন্টাইন সেন্টার, আইসলেশন ওয়ার্ড নির্মাণ, পর্যাপ্ত চিকিৎসা এবং করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের জন্য এই অনুদান বলে জানিয়েছেন মিমি।

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...