Monday, April 6, 2026

লকডাউনে মুম্বইয়ে আটকে শান্তিপুরের পরিবার, বাড়ি ফেরানোর আর্জি সরকারকে

Date:

Share post:

ক্যানসারে আক্রান্ত মা। প্রস্টেটের সমস্যায় অসুস্থ বাবার চিকিৎসা করাতে মুম্বই গিয়েছিলেন মেয়ে। তখনও থাবা বসাতে পারেনি করোনা। সেটা ছিল ৭ মার্চ। দিন কয়েক আগে দেশ জুড়ে শুরু হয় লকডাউন। তাতেই মুম্বইয়ে আটকে পড়েন পরিবারের ৪ সদস্য।

শনিবার সংবাদমাধ্যমের দ্বারস্থ হন রাধিকা দেবনাথ। মুম্বই থেকে ফোনে তিনি জানান, গত ৭ মার্চ তিনি মা গীতা দেবনাথকে নিয়ে হাওড়া থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হন। মুম্বই পৌঁছে তিনি জানতে পারেন, বাবার অসুস্থতা বেড়েছে। তৎকাল টিকিট কেটে রাধিকার খুড়তুতো ভাই নয়ন দেবনাথ ১৫ মার্চ ধ্রুব দেবনাথকে সঙ্গে নিয়ে মুম্বই পৌঁছান। একই সঙ্গে দু’জনের চিকিৎসা চলতে থাকে মুম্বইয়ে। আপাতত সুস্থ দুজনেই। তবে হোটেল ভাড়া খরচ সামলাতে নাজেহাল অবস্থা তাদের। রাধিকা বলেন, ” ২৪ মার্চ ট্রেনে বাড়ি ফেরার কথা ছিল। হাতে যা টাকা ছিল তা ফুরিয়ে আসছে। সরকার বাড়ি ফেরার ব্যবস্থা করলে খুব উপকার হয়। ”

বছর ২৯-র মেয়ের উপরে ভরসা করেই সুদূর মুম্বইয়ে গিয়েছিলেন শান্তিপুরের বাইগাছি পাড়ার বাসিন্দা গীতা দেবনাথ এবং তাঁর স্বামী ধ্রুব দেবনাথ। ৪ বছর আগে লিভার ক্যানসার ধরা পড়ে গীতা দেবনাথের। ওই একই সময়ে প্রস্টেটের সমস্যা শুরু হয় তাঁর স্বামীরও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...