Monday, April 6, 2026

এবার করোনার বলি স্পেনের রাজকন্যা

Date:

Share post:

এই প্রথম বিশ্বের কোনও রাজপরিবারের সদস্য কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেলেন। গত ২৬ মার্চ স্পেনের রাজপরিবারের প্রবীণ সদস্যা প্রিন্সেস মারিয়া তেরেসার মৃত্যু হয়েছে। তাঁর ভাই রাজপরিবারের আরেক সদস্য প্রিন্স বোরবোন জানিয়েছেন, তেরেসা করোনায় আক্রান্ত হয়েছিলেন। শুক্রবার তাঁর অন্ত্যেষ্টি করা হয়েছে। প্রিন্সেস মারিয়া তেরেসার বয়স হয়েছিল ৮৬ বছর। উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স চার্লসও করোনায় আক্রান্ত। ব্রিটিশ প্রধানমন্ত্রী করোনা আক্রান্ত হয়ে কোয়ারানটিনে যাওয়ার পর জানা যায়, ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে গত ১১ মার্চ বৈঠক হয়েছিল প্রধানমন্ত্রী বরিস জনসনের। ফলে উদ্বেগে ব্রিটিশ রাজপরিবারও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...