Wednesday, April 8, 2026

হাতে এল করোনার ওষুধ,তৈরি হল ন্যানোমেটেরিয়াল, যা ৯৯ শতাংশ ক্ষেত্রে ধ্বংস করে করোনাভাইরাস

Date:

Share post:

অবশেষে স্বস্তির নিঃশ্বাস। আবিষ্কার হল করোনাভাইরাসের মারণ বান । এবং তা আবিষ্কার হল চিনের হাত ধরেই। বর্তমানে বিশ্বের সবথেকে বড় আতঙ্কের নাম করোনা। এমুহুর্তে গোটা বিশ্বে ৩৩০০০ মানুষ মারা গিয়েছে করোনা আক্রমণে। সোমবার সকাল পর্যন্ত ভারতে মৃতের সংখ্যা ২৯। ইতালিতে মারা গেছেন প্রায় ১১ হাজার। আমেরিকায় সংখ্যাটা ধাপে ধাপে বাড়ছে। এ অবস্থায় গোটা বিশ্ব সন্ধান করছে করোনার দাওয়াই। চিনের সরকারি মিডিয়া গ্লোবাল টাইমসের একটি টুইটে আশ্বস্ত হয় বিশ্ববাসী। এই টুইটে বলা হয় যে , করোনা সংক্রমণ রুখতে তৈরি করা হয়েছে এমন একটি ন্যানোমেটেরিয়াল। যা করোনা ধ্বংস করতে ৯৬.৫ থেকে ৯৯.৯৯ শতাংশ পর্যন্ত কাজ করে। এই ন্যানোমেটেরিয়াল মূলত হেলথকেয়ার ছাড়াও ফিল্টার ইনসুলেশন, লুব্রিকেট প্রভৃতির ক্ষেত্রও কাজে লাগে। শরীরে এই ন্যানোমেটেরিয়াল এলজাইমের মতন কাজ করে এবং তা করোনাভাইরাসকে গিলে ফেলে। প্রসঙ্গত, চিনে করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছিলেন ৮১ হাজার মানুষ ।তার মধ্যে মারা যান ৩৩০০ জন। চিনের দাবি ন্যানোমেটেরিয়াল ব্যবহার করেই তারা এই মারণ ভাইরাস রুখতে সক্ষম হয়েছে।

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...