Sunday, June 28, 2026

ত্রাণ বিলি নিয়ে গার্ডেনরিচে ধুন্ধুমার, পুলিশকে কড়া নির্দেশ ফিরহাদের

Date:

Share post:

করোনা মোকাবিলায় লকডাউনের মধ্যে গরিব মানুষকে ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে গতকাল, রবিবার রাতে উত্তাল হয়ে ওঠে গার্ডেনরিচ এলাকা। ১৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারী শাহজাদা সে তার সাধ্যমত এলাকার দুস্থ লোকদেরকে ত্রাণ বিলি করছিলেন।

উল্টোদিকে, ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল-এর বোন সাবা ইকবাল ১৩৪ নম্বর ওয়ার্ডের লোকেদের জন্য ত্রাণ বিলি করছিলেন। বাজারে খসর, সাবা ইকবাল ১৩৫ নম্বর ওয়ার্ডে তৃণমূলের বিরুদ্ধে কর্পোরেশন ভোটে নির্দল হয়ে দাঁড়াবেন। সেই নিয়েই দু’পক্ষের মধ্যে বেশ কয়েকদিন ধরে বিবাদ চলছিল । শেষমেষ ত্রাণ দেওয়াকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে তা বিরাট আকার ধারণ করে।

শুরু হয় দু’পক্ষের মধ্যে বোতল ছোড়ছুড়ি। অভিযোগ বোমাবাজিও হয়। বেশ কয়েকজনকে হাতে বন্দুক নিয়ে প্রকাশ্য রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যায়। ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এখনও পর্যন্ত সাত জনকে গ্রেফতার করেছে গার্ডেনরিচ থানার পুলিশ।

এদিকে মেয়র তথা স্থানীয় বিধায়ক ফিরহাদ হাকিম ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, দোষীদের চিহ্নিত করে আইন আইনের পথে চলবে। পুলিশকে তেমনই নির্দেশ দেওয়া হয়েছে।

দেখুন ভিডিও…

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...