Monday, March 23, 2026

সংকটকালে ভারভারা, সোমা সেন-দের মুক্তির দাবি

Date:

Share post:

সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশে এই সংকটকালে বন্দিদের ভিড়ে ঠাসা জেলগুলিকে খালি করার উদ্যোগ নিয়েছে কিছু রাজ্য৷ জামিন বা প্যারোলে ছাড়া হতে পারে বেশকিছু বন্দিকে৷

কিন্ত এই পরিস্থিতিতেও দেশের বিভিন্ন জেলে আটক থাকা রাজনৈতিক বন্দিদের মুক্তির কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন দেশের বুদ্ধিজীবীদের একটা বড় অংশ৷

বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায়, শুক্লা সেন, লেখক বার্নাড ডি’মেলো, সমাজকর্মী সুজাত ভদ্র, হর্ষ কাপুর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক শকুন্তলা বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্টরা ভারতের বিভিন্ন জেলে বন্দি থাকা রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে সরব হয়েছেন৷ তাঁদের দাবি, করোনা আতঙ্কের মধ্যে দেশের বিভিন্ন জেলে বন্দি হয়ে থাকা কবি ভারভারা রাও, অধ্যাপক জি এন সাইবাবা, সুধা ভরদ্বাজ, অধ্যাপক সোমা সেন-দের মতো অসংখ্য রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি দিতে হবে৷ অভিযোগ, বিভিন্ন জেলে বন্দি থাকা রাজনৈতিক বন্দিদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরেই তাঁদের বয়সজনিত শারীরিক সমস্যায় ভুগছেন৷ জেলের অস্বাস্থ্যকর পরিবেশে দিনের পর দিন থেকে এই সমস্যা আরও তীব্র হয়েছে৷ মহারাষ্ট্রের জেলে বন্দি থাকা ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক জি এন সাইবাবা, কবি ভারভারা রাও, অধ্যাপক সোমা সেন, সুধা ভরদ্বাজদের কথা। , তাঁদের বয়স তো হয়েছেই, পাশাপাশি, ব্লাড সুগার ও হার্টের সমস্যায় অনেকেই ভুগছেন৷ বিশিষ্টদের অভিযোগ, রাজনৈতিক বন্দি ৬৫ বছর বয়সী ইব্রাহিমকে কেরালার জেলে আটক রাখা হয়েছে ৫ বছরের বেশি সময় ধরে৷ একটি মাত্র মামলায় জামিনের অপেক্ষায় থাকা ইব্রাহিমের তরফে বারবার জামিনের আর্জি জানানো হলেও তা খারিজ করা হয়েছে। কেরালার জেলে বন্দি থাকা কিডনির সমস্যায় ভুগতে থাকা এক রাজনৈতিক বন্দি সব কটি মামলায় জামিন পেলেও তাঁকে মুক্তি দেওয়া হয়নি, বিভিন্ন কারণ দেখিয়ে৷ দাবি করেছেন এই তাঁরা। বর্তমান সংকটজনক পরিস্থিতিতে এখনই তাঁদের মুক্তির আর্জি জানিয়েছেন বুদ্ধিজীবীরা।

Related articles

বাংলাজুড়ে জনসংযোগ-পাড়া বৈঠকে ঝড় তুলছেন তৃণমূল প্রার্থীরা, মঙ্গলবার থেকে নির্বাচনী প্রচারে মমতা-অভিষেক

ক্যালেন্ডারের পাতায় ঠিক একমাস বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। আর তার ঠিক ত্রিশ দিন আগে থেকে...

আরজি কর লিফট-মৃত্যু কাণ্ডে এবার জনস্বার্থ মামলা হাই কোর্টে

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আটকে মৃত্যুর ঘটনায় এবার কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। হাসপাতালের...

ক্যানিং পূর্বে আরাবুল, ভাঙড়েই নওশাদ: বাম-আইএসএফ সমঝোতার প্রথম তালিকায় চমক

ঈদের পর প্রার্থী তালিকা ঘোষণা করবেন বলে কথা দিয়েছিলেন নওশাদ সিদ্দিকি। সেই মতো সোমবার বিধানসভা নির্বাচনের জন্য ২৩...

মিলছে না LPG: নাহুমসের পরে বন্ধ হাতিবাগানের ‘নব মালঞ্চ’!

জয়িতা মৌলিক LPG-র সংকটের জেরে জের বাংলার সাধারণ মানুষ। একই সঙ্গে তীব্র সমস্যায় হোটেল- রেস্তোরাঁগুলি (Hotel-Restaurant)। কিছু জায়গায় কাঠ-কয়লায়...