Tuesday, March 24, 2026

করোনার কোপে দ্বিতীয় মৃত্যু কেরলে

Date:

Share post:

করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয় মৃত্যু কেরলে। মঙ্গলবার সকালে মৃত্যু হয়েছে ৬৮ বছরের বৃদ্ধের। তিরুবনন্তপুরমের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

কেরলের পোথেনকোড়ের বাসিন্দা ওই বৃদ্ধ এক সপ্তাহ আগে তিরুবনন্তপুরমের একটি সরকারি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল সূত্রে খবর, জ্বর-সর্দি-কাশি-শ্বাসকষ্ট এসব উপসর্গ নিয়েই ভর্তি হয়েছিলেন এই বৃদ্ধ। গত পাঁচ দিন ধরে ভেন্টিলেশনে ছিলেন তিনি। সোমবার অবস্থার অবনতি হয়। বিকল হয়ে যায় কিডনিও। মঙ্গলবার ভোরে তিনি মারা যান। তবে সম্প্রতি বিদেশ যাত্রা করেননি তিনি বলে পরিবার সূত্রে খবর।

অসুস্থ হওয়ার আগে দু’টি বিয়েবাড়িতে গিয়েছিলেন বৃদ্ধ। গিয়েছিলেন একটি শ্রাদ্ধবাড়ি এবং বেশ কিছু ধর্মীয় অনুষ্ঠানেও। পাশাপাশি সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এইসব জায়গায় যাঁদের সঙ্গে এই বৃদ্ধ সংস্পর্শে এসেছিলেন তাঁদের খোঁজ চালানো হচ্ছে। রাজ্য সরকার জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে কবর দেওয়া হবে বৃদ্ধের দেহ। অন্ত্যেষ্টি ক্রিয়ায় ৫ জনের বেশি উপস্থিত থাকতে পারবেন না।

Related articles

সাপ্লিমেন্টারি লিস্টে কত নাম বাদ, কাটলো না ধোঁয়াশা! আজ জেলায় জেলায় পৌঁছবে তালিকা 

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের (final voter list) প্রায় ২২ দিন পর সাপ্লিমেন্টারি তালিকা (supplementary voter list) প্রকাশ করতে...

বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে...

নির্বাচনী প্রচারে ঝড় তুলতে আজ উত্তরে মমতা, দক্ষিণে অভিষেক

হাতে আর মাত্র এক মাস, তারপরই বাংলায় প্রথম দফার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। মাঠে-ময়দানে জনমত সমীক্ষা...

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...