Monday, June 8, 2026

এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাওয়া আসা, শহরে করোনা রোগীকে নিয়ে নাটক!

Date:

Share post:

করোনা আক্রান্ত এক রোগীকে নিয়ে এক নাটকীয় পরিস্থিতির সাক্ষী থাকলো শহর কলকাতা। মঙ্গলবারই কোভিড-১৯ পজিটিভ ধরা পড়া এক রোগীকে সল্টলেকের আমরি হাসপাতলে ভর্তি করোনা হয়। কিন্তু কোনও এক অজানা কারণে ওই রোগীকে হঠাৎই বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এত পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু তার কিছুক্ষণের মধ্যে যেটা হলো, তা যথারীতি অবাক করে দেওয়ার মতো। বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে আবার সেই রোগীকে ফিরিয়েও আনা হয় সল্টলেক আমরিতে। আর এই যাতায়াতের দরুণ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয় বলে হাসপাতাল সূত্র মারফৎ জানা যাচ্ছে।

এইভাবে কোনও করোনা রোগীকে নিয়ে যাওয়া যায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে চিকিৎসক মহলে। কেন তাঁকে নিয়ে যাওয়া হলো, আবার কেনই বা তাঁকে ফিরিয়ে আনা হলো তা নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে।

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...