Monday, June 8, 2026

BREAKING: এবার রাজ্যে শুরু করোনা মৃত্যু মিছিল! কমিউনিটি ট্রান্সমিশন আতঙ্ক

Date:

Share post:

আজ, মঙ্গলবার সকাল থেকেই একার পর এক খারাপ খবর রাজ্যের জন্য। চলছে মৃত্যু মিছিল। এবার এনআরএস হাসপাতালে এক করোনা আক্রান্তের মৃত্যু। মারণ করোনা ভাইরাস পশ্চিমবঙ্গে আরও এক প্রাণ নিল। মঙ্গলবার রাতে এনআরএস হাসপাতালে মৃত্যু হয় এক ব্যক্তির। শরীরে একাধিক উপসর্গ নিয়ে তিনি এদিনই এনআরএস হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এদিকে, হাওড়াতে ফের আরও এক করোনা আক্রান্তের মৃত্যু। জানা গিয়েছে, মৃতের বাড়ি হাওড়াতেই। আজ হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সব মিলিয়ে আর ওই দুই ব্যক্তির মৃত্যুর জেরে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৫।

অন্যদিকে, পূর্ব মেদিনীপুরের এগরায় করোনায় আক্রান্ত হলেন আরও একজন। এবার মারণ ভাইরাসের শিকার হলেন এক চিকিৎসকের জামাইবাবু। আজ রাতে ওই চিকিৎসকের জামাইবাবুর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, সম্প্রতি ওই চিকিৎসকের পরিবারে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছিল। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন নয়াবাদের আক্রান্ত প্রৌঢ়ও।

উল্লেখ্য, এর আগে ওই চিকিৎসকের স্ত্রী এবং পিসি করোনায় আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি রয়েছেন। পূর্ব মেদিনীপুরে এই নিয়ে মোট তিনজন করোনায় আক্রান্ত হলেন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...