Wednesday, June 24, 2026

করোনা মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ হিরো গ্রুপের

Date:

Share post:

এবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে এলো হিরো গ্রুপ। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ৫০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। অন্যান্য ক্ষেত্রে খরচ করা হবে আরও ৫০ কোটি টাকা।

হিরো গ্রুপের আওতাধীন হিরো মোটোকর্প, হিরো ফিনকর্প, হিরো ফিউচার ইঞ্জিনিয়ার রকম্যান ইন্ডাস্ট্রি এবং হিরো ইলেকট্রনিকসের তরফ থেকে এই অনুদান করোনাভাইরাস প্রতিরোধে দেওয়া হবে। অন্যদিকে, বিএমএল মুনাজ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ২০০০ বেডের হস্টেল আইসোলেশন এবং চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হবে। হিরো ফিউচার ইঞ্জিনিয়ারের তরফ থেকে ১৫০টি গ্রামের বাসিন্দাদের খাবার এবং হাইজিন কিটস দেওয়া হবে। যে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন তাদের প্রয়োজন মতো সাহায্য করবে হিরো ফিনকর্প।

হিরো মোটোকর্পের পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস সহ ১০০ টি ভেন্টিলেটর স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালে দেওয়া হবে। দিল্লি এনসিআর, রাজস্থান , হরিয়ানা, উত্তরাখণ্ড, অন্ধ্র প্রদেশ, এবং গুজরাটের দৈনিক কর্মী, শ্রমিক ও গৃহহীন পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। স্থানীয় এনজিও কর্মীদের তত্বাবধানে ১০ হাজার মিলের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে সংস্থা। একই সঙ্গে দিল্লি, মহারাষ্ট্র এবং কেরলের ২৫০০ পরিবারকে রেশন সামগ্রী তুলে দেওয়া হবে।

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...