Monday, April 6, 2026

পুলিশ সব জানতো, তবুও দুর্ভাগ্যজনকভাবে অভিযুক্ত করা হচ্ছে: আমির- ই- জামাত মৌলানা সাদ

Date:

Share post:

দিল্লির নিজামুদ্দিন মারকাজ মসজিদ এবং ওই মসজিদে হয়ে যাওয়া ‘তাবলিগ জামাত’ এই মুহুর্তে গোটা দেশের ঘুম কেড়ে নিয়েছে৷ এই জামাতে অংশ নিয়েছিলেন ভারতের বিভিন্ন স্থানের মানুষ। বিদেশ থেকেও এসেছিলেন প্রতিনিধিরা৷ এখানেই জবরদস্তভাবে জাঁকিয়ে বসেছে করোনাভাইরাস৷ ‘তাবলিগ জামাত’-এ অংশ নেওয়া প্রতিনিধিদের অনেকেই ফিরে গিয়েছে যে যার দেশে বা রাজ্যে৷ করোনার থাবায় এই জামাতে অংশ নেওয়া অনেকের মৃত্যুও হয়েছে৷ ফলে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা-সংক্রমণ ৷
গোষ্ঠীসংক্রমণ শুরু হওয়ার আশঙ্কায় ভারতজুড়ে এই তাবলিগ জামাতে আসা লোকজনকে খুঁজে বের করে আইসোলেশনে পাঠাতে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় সরকার বিশেষ নির্দেশ পাঠিয়েছে। একইসঙ্গে মসজিদ কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ নিজামুদ্দিন মারকাজ মসজিদের আমির- ই- জামাত মৌলানা সাদের বিরুদ্ধেও ‘মহামারি নিয়ন্ত্রণ আইন’ এবং ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে৷

করোনা-সংক্রমণ ঘটানোর দায়ে অভিযুক্ত হয়ে কাঠগড়ায় ওঠার পরই এবার মুখ খুলেছে নিজামুদ্দিন মারকাজ মসজিদ তথা তবলিগ জামাতের কর্তারা৷ পরের পর টুইট করে ওই মসজিদের আমির- ই- জামাত মৌলানা সাদ বলেছেন, “জামাত এবং মসজিদকে যে ভাবে এখন করোনা-সংক্রমণের জন্য অভিযুক্ত করা হচ্ছে, তা ভিত্তিহীন৷
১) তবলিগ জামাত শান্তিপ্রিয় এক সংগঠন৷

২) কখনই কোনও দেশবিরোধী কাজে যুক্ত নয়৷

৩) তবলিগ জামাত সব সময় প্রশাসনকে সমর্থন করে এবং প্রশাসনিক নির্দেশ মেনে চলে৷

৪) হঠাৎ-ই লকডাউনের নির্দেশ জারি হওয়ার পর আমাদের বহু প্রতিনিধিকে তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছি৷

৫) আমরা নিয়মিতভাবে আমাদের পরিস্থিতির কথা পুলিশ ও প্রশাসনকে জানিয়ে গিয়েছি৷

৬) এখন যেভাবে তবলিগ জামাত, নিজামুদ্দিন মারকাজ এবং দিল্লি সরকারকে অভিযুক্ত করা হচ্ছে, তা দুর্ভাগ্যজনক”৷

এর পাশাপাশি ওই মসজিদের তরফে মৌলানা ইউসুফ নিজে SHO, Hazarat Nizamuddin-কে গত ২৫ মার্চ একটি চিঠি দিয়েছিলেন৷ ওই চিঠিতে বলা হয়, “মসজিদে তবলিগে জামাতে আসা প্রতিনিধিদের মধ্যে ১৫০০ জনকে ২৩মার্চ ফেরত পাঠানো হয়েছে৷ এখনও মসজিদে প্রায় ১০০০ জন আছেন৷ প্রশাসনিক নির্দেশ মেনে আমরা SDM-এর কাছে গাড়ির অনুমতি চাই৷ ২৫ মার্চ আমাদের ডাকা হয় বৈঠকের জন্য৷ কিন্তু গাড়ির অনুমতি পাইনি”৷

এরপর দিল্লি পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অতুল কুমারকেও মসজিদের তরফে মৌলানা ইউসুফ গত ২৯ মার্চ একটি চিঠি দেন৷ সেই চিঠিতেও বলা হয়, প্রশাসনের সঙ্গে প্রথম থেকে সহযোগিতা করেছি৷ মসজিদে থাকা প্রতিনিধিদের পাঠানোর জন্য গাড়ির অনুমতি চেয়েও পাইনি৷ আমরা অনুমতি চেয়ে চিঠি দিয়েছি, পরপর একাধিক বৈঠক করেছি প্রশাসনিক কর্তাদের সঙ্গে৷ প্রশাসন যা বলেছে মেনেছি৷ কিন্তু প্রতিনিধিদের ফেরত পাঠানোর জন্য গাড়ির অনুমতি চেয়েও পাইনি৷”

[সব ক’টি চিঠি ও টুইটের প্রতিলিপি প্রতিবেদনের সঙ্গে দেওয়া হয়েছে]

Related articles

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...

আজ রাতেই তালিকা প্রকাশ করতে পারে কমিশন, নন্দলাল বসুর পরিবারকে সম্পূর্ণ সহযোগিতার সুপ্রিম নির্দেশ 

সুপ্রিম কোর্টে সোমবার হয়ে গেল এসআইআর শুনানি। এর আগে দেশের সর্বোচ্চ আদালত বিচারবিভাগের তদারকিতে এসআইআর-এর কাজ চলার নির্দেশ...