Sunday, June 7, 2026

কণ্ঠস্বর শুনেই বলে দেবে আপনি করোনায় আক্রান্ত কিনা

Date:

Share post:

মারণ ভাইরাস কোভিড-১৯ নিয়ে চিন্তিত গোটা বিশ্ববাসী। এখনও পর্যন্ত তাবড় তাবড় চিকিৎসকরাও এই মারণ ভাইরাস থেকে মুক্তির পথ বলতে পারেননি। তবে আপনার কণ্ঠস্বর যাচাই করে বলে দেবে আপনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত কিনা! সম্প্রতি ইজরায়েল ‘স্টার্ট আপ নেশন সেন্ট্রাল’ নামে একটি সংস্থা এমনই একটি অ্যাপ তৈরি করেছে। যার নাম ‘দি শিল্ড’। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি সংস্থার ১০ শতাংশ কর্মী এবং আক্রান্ত ব্যক্তিদের ওপর তারা এই পরীক্ষা চালিয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, কোনও ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হলে তার কণ্ঠস্বর এবং শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। যা দেখে বোঝা যাবে তিনি করোনায় সংক্রমিত কিনা।

ইতিমধ্যে ইজরায়েলে চার হাজারের বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত। স্টার্ট-আপের তরফে বিভিন্ন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি রোগীদের উপরও পরীক্ষা চালানো হয়েছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, ওই সমস্ত রোগীদের শ্বাস-প্রশ্বাসের গতি বিধি এবং কণ্ঠস্বরের উল্লেখযোগ্য পরিবর্তন ধরা পড়েছে। আপাতত কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের সমস্ত তথ্য একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়েছে। যাতে পরবর্তীকালে ওই তথ্যের ওপর ভিত্তি করে সহজেই বোঝা যায় অন্য কোনও ব্যক্তি এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন কিনা।

এমনকী এই অ্যাপের মাধ্যমে যে কোনও ব্যক্তি তার কন্ঠস্বর রেকর্ড করে গবেষকদের কাছে পাঠাতে পারবেন। সেই কণ্ঠস্বর পরীক্ষা করে গবেষকরা জানিয়ে দেবেন কোনও ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা।

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...