Monday, April 6, 2026

এবার সতর্ক হোন, লকডাউনে অকারণে পথে নামলেই পুলিশি জালে

Date:

Share post:

লকডাউন অকারনে ভাঙলেই এবার পুলিশের জালে ফাঁসতে হবে৷

নবম দিনেও লকডাউনের তোয়াক্কা না করে বিনা কারনেই লোকজন এবং বেশ কিছু গাড়ি রাস্তায় চলছে। এ দৃশ্য বন্ধ করতে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা জানালেন, লকডাউন ভেঙে শহরের রাস্তায় অকারণে বেরোলেই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। এমনকী যাঁর কাছে বৈধ ‘ই-পাস’ আছে, তাঁকেও যথাযথ কারণ দেখাতে হবে, কেন তিনি সেই সময়ে পথে বেরিয়েছেন। এই বিধি থেকে রেহাই পাবে না কেন্দ্র বা রাজ্য সরকার, সংবাদমাধ্যম অথবা পুলিশের বোর্ড লাগিয়ে ঘোরা গাড়িগুলিও। পুলিশকে নম্রভাবে শক্ত হাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। নিয়ম ভাঙলেই নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে IPC-র ১৮৮ নং ধারায় অভিযোগ রুজু করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব থানার অফিসার ইন চার্জকেও নির্দেশ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের সঙ্গে সহযোগিতা করতে। ট্রাফিক পুলিশের গার্ড থেকে যদি কোনও ব্যক্তি বা গাড়িকে লকডাউন অমান্য করার জন্যে থানায় পাঠানো হয়, অবিলম্বে যেন তাদের বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ রুজু করা হয়।
অবাঞ্ছিত গাড়ির পাশাপাশি কড়া নজরে রাখতে বলা হয়েছে বড় বাড়ি এবং ইএম বাইপাস সংলগ্ন অভিজাত আবাসনগুলির উপরেও।

অত্যাবশকীয় পরিষেবা বা পণ্য সরবরাহে যুক্ত ব্যক্তিদের যাতে লকডাউন চলাকালীন কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশ এলাকার বাসিন্দাদের জন্য অনলাইনে ই-পাস দেওয়ার ব্যবস্থা করেছে লালবাজার। এই পদ্ধতিরও সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...