Monday, April 6, 2026

লকডাউন না মানলে গুলি করার হুঁশিয়ারি সরকারের

Date:

Share post:

লকডাউন ভেঙে রাস্তায় বেরোলে গুলি করে মারার হুঁশিয়ারি সরকারের। ‘ট্রিগার হ্যাপি’ সরকার বলেও পরিচিত ফিলিপিন্সের রডরিগো দুতার্তে।

বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন রডরিগো দুতার্তে। ভাষণ দিতে গিয়ে এমনটাই জানান সে দেশের প্রেসিডেন্ট। এরপরই দেশের লুজান দ্বীপে নেমেছে ভয়ের ছায়া। ইতিমধ্যে ওই দ্বীপে করোনা আক্রান্ত ২ হাজার। মৃত্যু হয়েছে ৯০ জনের। প্রেসিডেন্ট দুতার্ত বলেন, এই পরিস্থিতিতে কেউ লকডাউন না মানলে গুলি করে মারা হবে। তিনি জানান পুলিশকে দেওয়া হয়েছে এই নির্দেশ।

লুজান দ্বীপে করোনাভাইরাস ছড়াতে থাকায় সরকার দু মাস আগেই লকডাউন করে পুরো দ্বীপটিকে। কিন্তু সরকারি নিয়ম মানছে না অনেকে। বজায় রাখছেন না সামাজিক দূরত্ব। তার জেরে দ্রুত সংক্রমণ ছড়াচ্ছে। এবার তাই কড়া বার্তা দিল সরকার।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...