Thursday, February 26, 2026

পথে কর্তব্যরত পুলিশকর্মীদের জন্য মোবাইল ক্যান্টিন

Date:

Share post:

লকডাউনের প্রথম দিন থেকে রাস্তায় নেমে শহরবাসীর পাশে থাকছে কলকাতা পুলিশ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকলেও হোটেল-রেস্তোরাঁ, ছোট খাবারের দোকান কিছুই খোলা থাকছে না। তার সঙ্গে গত কয়েক দিন প্রখর রোদ। এই পরিস্থিতিতে রাস্তায় কর্তব্যরত পুলিশকর্মীদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য মোবাইল ক্যান্টিন পরিষেবা চালু করল কলকাতা পুলিশ। নিজের টুইটার হ্যান্ডেল সে কথা জানিয়েছেন পুলিশ কমিশনার অনুজ শর্মা।
করোনা পরিস্থিতিতে অত্যন্ত পরিষ্কার এবং স্বাস্থ্যকর অবস্থায় খাওয়ার নির্দেশ দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু যাঁরা ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় কাজ করেন, তাঁদের পক্ষে সব সময় সেরকম খাওয়ার পাওয়া সম্ভব হয় না। সেই কারণে লকডাউন পরিস্থিতিতে সহকর্মীদের জন্য এই বিশেষ ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ।

spot_img

Related articles

৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প

কেন্দ্রের বরাদ্দকে তোয়াক্কা না করেই দীর্ঘ কয়েক বছর ধরে গোটা দেশে বাংলাই একমাত্র সাবলম্বী হওয়ার পথ দেখিয়েছে। শিক্ষা...

তিনি সেই নায়ক! রিয়েলের প্রসেনজিতের সাহসিকতার প্রশংসা মুখ্যমন্ত্রীর, পোস্ট কলকাতা পুলিশের

তিনিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তবে রিলে নয়, তিনি রিয়েলের হিরো। তাঁর সাহসী পদক্ষেপের জন্য বড়সড় অগ্নিকাণ্ড এড়ানো গিয়েছে। সেই...

মার্চের মধ্যেই নিয়োগ! এসআইআর আতঙ্কে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যের চাকরির সিদ্ধান্ত মন্ত্রিসভার

এসআইআর বা ‘স্পেশাল ইনভেস্টিগেশন রিপোর্ট’ প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আতঙ্কে রাজ্যে যে মৃত্যু ও হয়রানির ঘটনা ঘটেছে,...

ফের DA-র দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ – বিশৃঙ্খলা

রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই এবারের বাজেটে সরকারি কর্মীদের মহার্ঘ্যভাতা বা ডিএ ভাতা ৪% বাড়ানোর কথা ঘোষণা করা...