Saturday, March 21, 2026

আজ সৌরভ-শচীন-বিরাটদের সঙ্গে মোদির টেলি-কনফারেন্স

Date:

Share post:

করোনা ভাইরাস নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর আজ, শুক্রবার বেলা সাড়ে এগারোটায় প্রধানমন্ত্রী টেলি-কনফারেন্স করবেন দেশের তারকা ক্রিকেটারদের সঙ্গে। এইটুকু তথ্যই পিএমও থেকে পাওয়া গিয়েছে। তবে এই সময়ে টেলি-কনফারেন্স মানে নিশ্চিত করোনাভাইরাস সচেতনতা সংক্রান্ত বিষয় তারকাদের এগিয়ে আসতে অনুরোধ। এই সপ্তাহতেই বলিউড তারকাদের সঙ্গেও টেলি-কনফারেন্স করতে পারেন প্রধানমন্ত্রী। সেখানে থাকতে পারেন রনবীর কাপুর, রণবীর সিং, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনরা। সব টেলি-কনফারেন্সেরই লক্ষ্য কিন্তু করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করা ও লকডাউন মেনে চলা।

টেলিকনফারেন্সে থাকবেন সচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়। থাকবেন বিশ্বকাপজয়ী দলের নেতা মহেন্দ্র সিং ধোনি, ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি। এমনকি কপিল দেব, সুনীল গাভাসকারদের টেলিকনফারেন্সে থাকার কথা শোনা যাচ্ছে। থাকবেন সৌরভের প্রিয় বীরেন্দ্র শেহবাগও। থাকতে পারেন রোহিত শর্মা কিংবা যুবরাজ সিং, মহাম্মদ শামি, কেএল রাহুল, চেতেশ্বর পুজারা।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...