Saturday, June 13, 2026

শুক্রবার রাত ৮টা থেকে ৪৮ ঘণ্টার শাটডাউন ওড়িশার ভুবনেশ্বর ও ভদ্রকে

Date:

Share post:

করোনা’র সঙ্গে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ঘোষনা ওড়িশা সরকারের।

লকডাউনের পরের ধাপে পা রাখলো ওড়িশার রাজধানী ভুবনেশ্বর ও ভদ্রক৷ রাজ্যের মুখ্যসচিব জানিয়েছেন, “এই দুই শহর শুক্রবার রাত ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সম্পূর্ণ শাটডাউন থাকবে।” রাজ্যের বাকি অংশে অবশ্য যথারীতি লকডাউন থাকবে। শাটডাউন চলাকালীন ভুবনেশ্বর ও ভদ্রকে অত্যাবশ্যক সামগ্রী বিক্রয়ের দোকানও বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব একে ত্রিপাঠী। কেবলমাত্র নির্বাচিত কিছু ওষুধের দোকান খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন‌। স্থানীয় প্রশাসন ঠিক করবে এলাকার কোন কোন ওষুধের দোকান খোলা রাখা হবে।

ওড়িশায় এখনও পর্যন্ত যে ৫ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে তাঁদের মধ্যে ৪ জন ভুবনেশ্বর ও ১ জন ভদ্রকের বাসিন্দা।
কেন এমন সিদ্ধান্ত, সে প্রসঙ্গে মুখ্য সচিবের বক্তব্য, ওই দুই স্থানে গোষ্ঠী সংক্রমণ এড়াতেই এই ৪৮ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা। তিনি আরও জানান, লকডাউনের সময় যে সমস্ত পাস দেওয়া হয়েছিল, সেগুলিও এই শাটডাউনের ৪৮ ঘণ্টায় প্রযোজ্য হবে না।
এই ৪৮ ঘণ্টায় ওই দুই স্থানের পরিস্থিতি থাকবে কার্ফুর মতোই। একথা জানিয়েছে পুলিশের ডিরেক্টর জেনারেল পি অভয় বলেন, এতে যেন কেউ আতঙ্কিত না হন। করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হচ্ছে। ডিজিপি জানিয়েছেন, এই সময়ে কেউ শাটডাউনের গাইড‌লাইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...