Saturday, June 13, 2026

করোনা সতর্কতা: এনআরএস-এর চিকিৎসক-নার্স সহ ৬৫জন কোয়ারেন্টাইনে

Date:

Share post:

করোনা উপসর্গ থাকার পরেও রোগীর চিকিৎসা হয়েছে মেডিসিন ওয়ার্ডে। মহেশতলার 34 বছরের ওই যুবকের মৃত্যুর পরে রিপোর্টে জানা যায়, তাঁর করোনা সংক্রমণ হয়েছিল। চিকিৎসকদের অভিযোগ, করোনা উপসর্গ থাকা সত্বেও তাঁর চিকিৎসা হয় পুরুষ মেডিসিন বিভাগে। এমনই উদাসীনতার খেসারত দিতে হল নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালকে। হাসপাতালের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সহ 65 জনকে একসঙ্গে কোয়ারেন্টাইন পাঠানো হল।

সূত্রের খবর, হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে এনআরএস-এ ভর্তি হন ওই যুবক। পরে তাঁর করোনার উপসর্গ দেখা দেয়৷ মৃত্যুর পরে রিপোর্টে জানা যায়, রোগী কোভিড 19 আক্রান্ত ছিলেন৷ যদিও করোনার কারণেই তাঁর মৃত্যু কি না তা এখনও জানায়নি বিশেষজ্ঞ কমিটি।
এরপরই তড়িঘড়ি এনআরএস হাসপাতালের অন্তত ৬৫ জন ডাক্তার-নার্স- স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর৷ তাঁদের মধ্যে পিজিটি, হাউসস্টাফ ও ইন্টার্নরাও রয়েছেন৷ ৬৫ জনের মধ্যে ৩৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৩২ জনকে স্বাস্থ্য দফতরের নজরদারিতে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে।
এই জরুরি পরিস্থিতিতে একসঙ্গে 65 জন কোয়ারেন্টাইনে চলে যাওয়ায় সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।,

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...