Tuesday, April 14, 2026

সকাল-বিকাল ফোন, ‘মদ চাই’! বন্ধ জরুরি পরিষেবা

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে রাজ্যসহ গোটা দেশে চলছে লকডাউন। এমনি অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গত ২৩ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা ও যোগাযোগের নম্বর দিয়ে কলকাতা হাওড়ার বিভিন্ন প্রান্তে স্বেচ্ছাশ্রমে নেমেছিল কিছু ছেলে মেয়ে। এদের মধ্যে কেউ কেউ রয়েছেন মার্কেটিং, আইটিতে। কারও স্টার্টআপ কেউ বা আবার পড়ুয়া। এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে এঁরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সাহায্য করেছেন। এইডস আক্রান্ত শিশুদের জন্য দুধ, থ্যালাসেমিয়া আক্রান্তের জন্য দিয়েছেন রক্ত। বাজার করে সাহায্য করেছেন বয়স্কদের।

কিন্তু এমন উত্তম উদ্যোগও বন্ধ করতে বাধ্য হলেন তাঁরা। কারণ, সকাল-বিকেল তাঁদের ফোনে আসছে, মদের অর্ডার। সোমবার থেকে ওই নম্বর গুলিতে মদের হোম ডেলিভারি চেয়ে শুরু হয়েছে ফোন আসা।

পুরো ঘটনার কথা জানিয়ে শনিবার সল্টলেক সাইবারক্রাইম থানায় এর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কে বা কারা এই ঘটনার নেপথ্যে রয়েছে তা খতিয়ে দেখা হবে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হবে।

Related articles

অবশেষে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা নীতীশের, প্রথম বিজেপি প্রশাসনিক প্রধান পাচ্ছে বিহার

অবশেষে বিহারের (Bihar) মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন নীতীশ কুমার (Nitish Kumar)। মঙ্গলবার দুপুরে পাটনার (Patna) লোক ভবনে গিয়ে...

IPL: প্রতিভা চিনতে পারেনি কেকেআর, দারিদ্রকে হারিয়ে নতুন নায়ক শাকিব

আইপিএলের(IPL) মঞ্চকে ব্যবহার করে প্রতি মরশুমেই উঠে আসেন নতুন তারকারা। অনামী ক্রিকেটাররা রাতারাতি তারকা হয়ে উঠেন। চলতি আইপিএলে...

পদত্যাগ করুন: ভোটার তালিকায় নাম বাদ নিয়ে মোদিকে তীব্র নিশানা মমতার

এবার এসআইআর (SIR Issue) প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) পদত্যাগ দাবি করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আর্টিস্টস ফোরামে আস্থা নেই, প্রযোজকদের সঙ্গে নিজেই ঝামেলা মেটালেন জিতু

শুটিং করতে গিয়ে প্রযোজনা সংস্থার সঙ্গে ঝামেলায় জড়িয়ে ছিলেন টলিউড অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। হস্তক্ষেপ চেয়েছিলেন আর্টিস্টস...