Saturday, April 4, 2026

জাভেদ খানের ত্রাণ বিলি কর্মসূচিতে বিরাট জমায়েত! আতঙ্কে এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার

Date:

Share post:

আজ, সোমবার তৃণমূল বিধায়ক জাভেদ খানের উপস্থিতিতে গরীব-দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরনের কর্মসূচি নেওয়া হয়েছিল। ওই কর্মসূচিতে জাভেদ খান উপস্থিত হওয়ার অনেক আগে থেকেই সাধারণ মানুষের ব্যাপক জমায়েত হয়। এই নিয়ে ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

করোনা আটকাতে যখন জমায়েত করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে, সেই সময় এত মানুষের জমায়েতের ফলে করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে ওই এলাকার বাসিন্দাদের অভিমত। এলাকাবাসীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী সকলেই জমায়েত না করার আবেদন রাখছেন। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন কোনওভাবেই যাতে জমায়েত না হয়। এতকিছুর পরেও রুবি পার্কে দুঃস্থ মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ নিয়ে যে জমায়েত তৈরি হয়েছে তার ফলে করোনা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। কবে চেতনা জাগবে এইসব মানুষদের?

Related articles

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...