Saturday, June 13, 2026

১৪ তারিখের পর চালু হতে পারে উড়ান!

Date:

Share post:

করোনা সতর্কতায় দেশজুড়ে জারি হয়েছে ২১ দিনের লকডাউন। সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউন শেষ হচ্ছে ১৪ এপ্রিল।

১৪ তারিখ মধ্যরাতে দেশ জোড়া লকডাউন শেষ হওয়ার পর পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অংশে ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ান চালু হওয়ার সম্ভাবনা আছে। রবিবার এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

করোনা–মহামারিতে সারা বিশ্বেই বিমান কোম্পানিগুলোর বড় রকমের ক্ষতি হয়েছে।
অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের এক কর্তা রবিবার জানিয়েছেন, ‘‌যেহেতু ভাইরাস এখনও ছড়াচ্ছে ভারতে, সেহেতু আমরা পরিকল্পনা করেছি ১৪ তারিখের পর ঘরোয়া এবং আন্তর্জাতিক উড়ান আস্তে আস্তে চালু করব। বিমান কোম্পানিগুলো ১৪ তারিখের পর টিকিট বুকিং নিতে পারে।’ যদিও তারপরই তাঁর সতর্ক‌বার্তা, ১৪ তারিখের পরও লকডাউনের সময়সীমা বাড়লে বিমান কোম্পানিগুলোকে সেই বুকড্‌ টিকিট আবার বাতিল করতে হবে।

Related articles

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...

সুরেন্দ্রনাথের উই-এ খাওয়া টাকা বেরোতেই দলবদল! বেসুরো সুদীপের রহস্য ফাঁস কুণালের

দিল্লিতে তৃণমূলের সংসদীয় দলে নতুন করে ভাঙনের পথ খুললেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই তাঁর হাত ধরেই বিধানসভাতেও...

মানসিক নির্যাতন! আত্মহত্যা পুণের TCS কর্মীর

কাজের জায়গায় মানসিক চাপ (Mental Pressure) নিয়ে বহু মানুষ আগেই মুখ খুলেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানসিক নির্যাতনের জেরে চাকরিও...