Saturday, June 13, 2026

‘বিক্রি আছে ‘স্ট্যাচু অফ ইউনিটি’, আপত্তিকর বিজ্ঞাপন শপিং সাইটে

Date:

Share post:

করোনাকে রুখতে একজোট হয়ে লড়ছে গোটা দেশ। নিরলস পরিশ্রম করে চলেছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ঘটাতে অর্থ তোলার চেষ্টা করছে সরকার। আর সেই কারণেই স্ট্যাচু অফ ইউনিটি বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনই বিজ্ঞাপন দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন এক ব্যক্তি। যার জেরে তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হল।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার নাগাদ ওই ব্যাক্তি OLX‌–এ একটি বিজ্ঞাপন দিয়ে বলেন, করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্য ক্ষেত্রের বিপুল উন্নতি দরকার। হাসপাতাল ও চিকিৎসকদের সাহায্যের কারণে পৌঁছে দেওয়া দরকার যথেষ্ট পরিমাণ চিকিৎসা সরঞ্জাম। তাই বিপুল অর্থের দরকার। আর সেই কারণেই বিক্রি করে দেওয়া হবে স্ট্যাচু অফ ইউনিটি। খবরটি পৌঁছে যায় স্ট্যাচু অফ ইউনিটি কর্তৃপক্ষের কাছেও। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। সর্দার বল্লবভাই প্যাটেলের এই মূর্তিটি দেখভালের জন্য আলাদা সংস্থা আছে, তাঁরাই পুলিশকে খবর দেন। এরপরেই ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এরপরই ভারতীয় দণ্ডবিধির ৫০৫ (গুজব ছড়ানো) সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অজানা ব্যক্তির খোঁজে তদন্ত চালাচ্ছে পুলিশ।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...