Sunday, April 12, 2026

হটস্পটগুলিতে বাড়তে পারে লকডাউন, বাকি জায়গায় বিধি মেনে শিথিল করার পরিকল্পনা

Date:

Share post:

১৪ এপ্রিল শেষ হচ্ছে দেশ জোড়া লকডাউনের মেয়াদ। তবে আর আগে ১৩ বা ১৪ তারিখ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, হটস্পটগুলিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হতে পারে। অমিত শাহ, রাজনাথ সিং-দের নিয়ে গঠিত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে সোমবার এই সিদ্ধান্ত হয়।

তবে, যেখানে লকডাউন থাকবে না, সেখানেও আগের পরিস্থিতি বহাল থাকবে। অর্থাৎ বড় ভিড় জমায়েত করা যাবে না। সিনেমা হল, বিনোদন পার্ক, চিড়িয়াখানা এবং শিক্ষাপ্রতিষ্ঠান এখনই খোলা হবে না। এর পাশাপাশি সরকারি অফিসগুলিতে যেখানে এখন কিছু কাজ করছেন, সেখানে হয়তো কর্মীসংখ্যা আরেকটু বাড়ানো হতে পারে। কিন্তু সেটা খুব বেশি সংখ্যক নয়। অর্থাৎ সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।
এর পাশাপাশি দেশে যেসব জায়গায় করোনা থাবা বসাতে পারেনি, সেসব জায়গায় লকডাউন শিথিল করা হবে। তবে পুরোটাই নির্ভর করছে ১৩ বা ১৪ তারিখের পর্যালোচনা বৈঠকের উপর। সেখানে পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার।

Related articles

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...