Tuesday, June 23, 2026

করোনা পরিস্থিতি: ভিডিও কনফারেন্সে আজ সংসদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

Date:

Share post:

করোনা সংকটের মোকাবিলায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাব ও মতামত শুনতে বুধবার সংসদীয় দলনেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আলোচনা হবে। লকডাউন পর্বে এই বৈঠকের মাধ্যমে লকডাউনের সময়সীমা বাড়ানোর বিষয়ে অন্যান্য দলগুলির বক্তব্য জানবে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই বিজেপি ছাড়াও কংগ্রেস, টিআরএস সহ অন্যান্য দলের একাধিক মুখ্যমন্ত্রী লকডাউনের সময় বাড়ানো বা ধাপে ধাপে লকডাউন তোলার পক্ষে সওয়াল করেছেন। আজকের বৈঠকে করোনা মোকাবিলায় আর্থিক প্যাকেজ, করোনা টেস্টের সংখ্যা বাড়ানো, বিকল্প স্বাস্থ্য পরিকাঠামোর প্রস্তুতি সব নিয়েই আলোচনা হবে। সংসদে অন্তত পাঁচজন সদস্য আছে এমন দলগুলির নেতাদের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথমে এই বৈঠকে যোগ না দেওয়ার কথা বললেও আজ সম্ভবত যোগ দেবেন লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...