Tuesday, June 23, 2026

কোনও আক্রান্ত ৩০ দিনে ৪০৬ জনকে সংক্রমিত করতে পারেন, উদ্বেগ বাড়ানো তথ্য কেন্দ্রের

Date:

Share post:

উদ্বেগ শতগুণে বাড়িয়ে দেওয়ার মতো তথ্য !

দেশে করোনা- সংক্রমণের সংখ্যা প্রায় ৫ হাজার। ICMR আশঙ্কা প্রকাশ করেছে, এছাড়াও এমন অনেকেই রয়েছেন যাঁদের দেহে সেই অর্থে করোনা-সংক্রমণের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। কিন্তু তাঁরাও সংক্রমণ ছড়াতে পারেন। ICMR-এর সাম্প্রতিক সমীক্ষা বলছে, এই শ্রেণির কোনও ব্যক্তি যদি লকডাউন ও সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম না মানেন, অন্যান্য ঘোষিত পরামর্শ যদি অমান্য করেন, তবে তিনি অতিরিক্ত কোনও ‘চেষ্টা’ ছাড়াই ৩০ দিনে ৪০৬ জনের শরীরে করোনা- সংক্রমণ ছড়িয়ে দিতে পারেন। স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এ কথা জানিয়ে বলেছেন, এই পরিস্থিতিতে লকডাউন বা কোয়ারান্টাইনের নিয়ম
প্রত্যেককে মানতেই হবে৷
কেউ না মানলে তাঁর ২ বছরের জেল হতে পারে। এই বিধি কঠোরভাবে প্রয়োগ করার প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীন৷ করোনা-মোকাবিলায়
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার যে ‘গাইডেন্স ডকুমেন্ট’ প্রকাশ করেছে, সেখানেই এই তথ্য তুলে ধরেছে কেন্দ্র৷ বলা হয়েছে, ৭০ শতাংশ করোনা আক্রান্তর মধ্যে করোনা সংক্রমণের সামান্য অথবা অতি সামান্য লক্ষণ দেখা যায়। এমন ক্ষেত্রে তাঁদের হাসপাতালে ভর্তি হওয়ার কোনও প্রয়োজন নেই।

এদিকে, বাধ্যতামূলক কারনে মেয়াদ বাড়ানো না হলে, আর ১ সপ্তাহ পরেই দেশব্যাপী লকডাউন শেষ হওয়ার কথা৷ তবে যেভাবে দেশে করোনা- সংক্রমণ বাড়ছে তাতে ইতিমধ্যেই বহু রাজ্য লকডাউনের সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে। আগরওয়াল জানিয়েছেন, তারা পরিস্থিতি খতিয়ে দেখছে।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...