Sunday, March 22, 2026

কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদ! আজ “সুপার ফুল মুন”

Date:

Share post:

কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে চাঁদ! আজ “সুপার ফুল মুন”। গতকাল, ৭ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টা ৩ মিনিটে পূর্ণিমা লাগে। আর পঞ্জিকা মতে, তা আজ বুধবার সকাল ৮টা ৫ মিনিটে ছাড়ল। ফলে সূর্যোদয়ের সময়ে যেহেতু পূর্ণিমা তিথি ছিল, তাই আজ বুধবার পূর্ণিমা তিথি হিসেবে ধরা হবে। এই পূর্ণিমার চাঁদ এবছরের মধ্যে সবথেকে বড় দেখা যাবে আজ। যাকে বলা হয় “সুপার ফুল মুন”।

এই প্রসঙ্গে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধিকর্তা সঞ্জীব সেন বলেন, “চাঁদ গড়ে সাড়ে ২৭ দিনে তার নিজস্ব কক্ষপথে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। এই কক্ষপথটি উপবৃত্তাকার। ফলে সাড়ে ২৭ দিনে চাঁদ একবার পৃথিবীর কাছে আসে, আর একবার দূরে চলে যায়। ৭ এপ্রিল রাত ১১টা ৩৭মিনিটে চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবথেকে কাছে ছিল। তার মধ্যেই পঞ্জিকার হিসেবে বুধবার পূর্ণিমা তিথি রয়েছে। এই কারণেই এই মাসের পূর্ণিমার চাঁদটি অন্যান্য মাসের তুলনায় বড় দেখা যাচ্ছে”।

অর্থাৎ, আজ সারাদিন সুপার ফুল মুন চলবে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত চাঁদের এই রূপ সর্বত্র দেখা যাবে বলে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন।

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...