Sunday, March 22, 2026

ওয়ার্ক ফ্রম হোম: এভাবেও টিভিতে অনুষ্ঠান করা যায়!

Date:

Share post:

করোনাভাইরাস সংক্রমণ রুখতে লকডাউনের আগে থেকেই টলিপাড়ায় বন্ধ শুটিং। সিনেমা থেকে শুরু করে টিভি সিরিয়াল, রিয়েলিটি শো কোন কিছুরই শুটিং হচ্ছে না। এই পরিস্থিতি 30 এপ্রিল পর্যন্ত চলবে। এখন বেশিরভাগ চ্যানেলেই অনুষ্ঠান পুনঃসম্প্রচার করা হচ্ছে। কোথাও কোথাও আবার হালফিলের সিরিয়ালের নির্বাচিত অংশ নিয়ে তৈরি হচ্ছে বিশেষ এপিসোড। এর মধ্যেই স্টার জলসা অভিনব উদ্যোগ নিয়েছে। তাদের গানের রিয়েলিটি শো ‘সুপার সিঙ্গার’-এ নতুন এপিসোড দর্শকদের উপহার দিচ্ছে তারা। কিন্তু লকডাউনের বাজারে সেটা কী করে সম্ভব? বর্তমান প্রযুক্তিতে সবই সম্ভব। এই এপিসোডের এরা নাম দিয়েছে work-from-home। অর্থাৎ যে প্রতিযোগীরা নিজের বাড়িতে বসেই গান গাইছেন। তিন বিচারক কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি এবং জিৎ গঙ্গোপাধ্যায় নিজের বাড়িতে বসেই সেই গান শুনে বিচার করে নম্বর দিচ্ছেন। আর অনুষ্ঠানের সঞ্চালক যিশু সেনগুপ্ত বাড়িতে বসেই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন। প্রযুক্তিকে কাজে লাগিয়ে এইভাবে অনুষ্ঠান করছে স্টার জলসা।


এর আগে বলিউডে একটি ছবি হয়েছে, তার নাম ‘ফ্যামিলি’। সেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন থেকে রণবীর কাপুর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা চোপড়া থেকে আলিয়া ভাট। তবে এঁরা কেউই শ্যুটিং ফ্লোরে যাননি। নিজেদের বাড়িতে বসেই শুট করেছেন। তারপর সেটা এডিটিং টেবিলে জুড়ে তৈরি হয়েছে সিনেমা। বাংলাতে ছবি করেছেন অরিন্দম শীল। আর এই সব কিছুর থেকে একটাই বার্তা দেওয়া হচ্ছে “বাড়িতে থাকুন, সুরক্ষিত থাকুন”। আর লকডাউনে বাড়ি থাকা মানেই নিজেদের পছন্দের সব বিষয়গুলিকে তালা বন্ধ করে রাখা নয়। বাড়িতে বসেও পছন্দের বিষয় চর্চা করা যায়। কিন্তু এখন গৃহবন্দি থাকাটাই সঠিক সিদ্ধান্ত।

Related articles

থিয়েটার থেকে বিশ্বসাহিত্য! প্রকাশিত হল ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহের’ নতুন দুই খণ্ড 

বিশ্বসাহিত্য, থিয়েটার, শিল্প ও সংস্কৃতির নানা পরিসরকে একসূত্রে গেঁথে প্রকাশিত হল নাট্যকার-লেখক তথা রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর ‘গদ্যসংগ্রহ’-এর...

‘ধর্মে’ ফেল, ভোটে জিততে প্রকাশ্যে টাকা বিলি বিজেপি প্রার্থীর

সংকীর্ণ ধর্মের রাজনীতিতে বাংলার ক্ষমতা দখলের দিবাস্বপ্ন বঙ্গ বিজেপি নেতাদের চোখে। কিন্তু ধর্মীয় সম্প্রীতির বাংলায় যখন সেই রাজনীতি...

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...