Saturday, April 4, 2026

খাকি পোশাকে ভারতীয় দল, দেখুন তো চিনতে পারেন কিনা

Date:

Share post:

করোনা না আসলে আজ এদের গায়ে থাকত নীল জার্সি। এদের কভার ড্রাইভে, ইয়র্কারে ঘুম উড়ত বিপক্ষদের। কিন্তু আজ পরিস্থিতি অন্যরকম। করোনায় ঘুম উড়েছে গোটা বিশ্বের। লকডাউন বেড়ে ৩০ এপ্রিল হওয়ায় বোঝাই যাচ্ছে আইপিএল স্থগিত আরও বেশ কিছু দিন। আদৌ হবে কিনা সেটাও প্রশ্ন।

এই থমথমে পরিবেশে সাধারণ মানুষ যখন ঘরবন্দি, তখন প্রতি মুহূর্তে পথে নেমে লড়াই করে চলেছেন বেশ কিছু পেশার মানুষ। মানুষের স্বার্থেই আজ তাঁরা পথে। তাঁদের সম্মান জানাতে প্রধানমন্ত্রী বেছে নিয়েছিলেন করতালি। মুম্বই ইন্ডিয়ান্স বেছে নিল একটা কার্টুন।

২০০৮ সালে যেমন ক্রিকেট এবং বলিউড মিশে গিয়েছিল। তেমনই দেখা যাচ্ছে এই ছবিতেও। সচিন, ধোনি, কোহলিদের আঁকা হয়েছে ‘সিঙ্ঘম’ স্টাইলে। ক্রিকেট মাঠে বা রুপোলি পর্দার হিরোরা নয়, আজকের দিনে সত্যি যাঁরা অন্যতম হিরো, সেই পুলিশকর্মীদের সম্মান জানাতে এমনই অভিনব উদ্যোগ নিল সব চেয়ে বেশি বার আইপিএল বিজয়ী দল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...