Friday, April 3, 2026

লকডাউনের মেয়াদ বাড়ায় ফের পিছল আইপিএল?

Date:

Share post:

দেশজুড়ে প্রতিদিন বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। কোনোভাবেই কাবু করা যাচ্ছে না এই মারণ ভাইরাসকে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। সেই কারণেই লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে একাধিক রাজ্য। গোটা দেশে লকডাউনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা শীঘ্রই করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে নতুন করে প্রশ্নচিহ্ন তৈরি হল।

গত ২৯ মার্চ টুর্নামেন্ট শুরুর কথা ছিল। করোনার কোপে তা পিছিয়ে দেওয়া হয়। ঠিক হয়, ১৫ এপ্রিল শুরু হবে আইপিএল ১৩। কিন্তু কোথায় কী। ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউনের জেরে বিশ বাঁও জলে টুর্নামেন্টের ভবিষ্যৎ। এই অবস্থায় বিদেশি তারকাদের না দেশে আগমন সম্ভব, আর না ম্যাচ আয়োজন করা সম্ভব। তাই টুর্নামেন্ট যে ফের পিছিয়ে যাচ্ছে, তা আন্দাজ করাই যায়।

কিন্তু প্রশ্ন হল পিছিয়ে গেলেও কবে বসবে আইপিএলের আসর? আদৌ বসবে তো? সৌরভের উত্তর, “সোমবার বিসিসিআই (BCCI) কর্তাদের সঙ্গে কথা বলব। তারপর এ নিয়ে আপডেট দেব। তবে সত্যি কথা বলতে কী, গোটা বিশ্ব যখন একসঙ্গে থমকে যায়, তখন আর খেলার ভবিষ্যৎ কী করে থাকবে!” সৌরভের মন্তব্যে ইঙ্গিত মেলে, আইপিএল নিয়ে শীঘ্র নতুন দিনক্ষণ ঘোষণা হতেও পারে। কিংবা আদৌ টুর্নামেন্ট হবে কি না, তা নিশ্চিত করতে পারে ভারতীয় বোর্ড।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...