Monday, April 6, 2026

চার্নক হাসপাতালে এক ডাক্তারও করোনায় আক্রান্ত হলেন

Date:

Share post:

একজন করনো আক্রান্ত রোগীর জেরে চার্নক হাসপাতালে আগেই ৫জন রোগী করোনা পজিটিভ হয়েছিলেন। এবার এক ডাক্তারও আক্রান্ত হলেন। রাজারহাটের চার্নক হাসপাতালটিতে ডায়ালিসিস করতে এক রোগী ভর্তি হন দিন পাঁচেক আগে। পরে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই জানা যায় তিনি করোনায় আক্রান্ত। ওই রোগীর সঙ্গে আরও পাঁচজন ডায়ালিসিস নিয়েছিলেন। তাদেরও পরীক্ষায় করোনা পজিটিভ দেখা যায়। এই রোগীদের চিকিৎসায় থাকা তিন ডাক্তারেরও করোনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। তারমধ্যে একজনের দেহে করোনা পজেটিভ মিলেছে মঙ্গলবার।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...