Monday, April 6, 2026

করোনার জের, রুটি-রুজি বন্ধ হওয়া মানুষদের কল্যাণে খাদ্য সামগ্রী বিতরণ গৌড়ীয় মিশনের

Date:

Share post:

দেশজুড়ে করোনার পরিস্থিতিতে এই প্রভাব বাড়তে থাকায় লকডাউনের ফলে আটকে পড়া মানুষদের এবার শুকনো খাবার বিতরণ শুরু করলো বাগবাজার গৌড়ীয় মঠ ও মিশন ।গৌড়ীয় মিশনের উদ্যোগে তিনদিন আগে থেকেই বাগবাজারে খোলা হয়েছে সহায়তা শিবির। এতে করে এলাকাবাসীর মধ্যে চাল,ডাল আলু ও অন্যান্য খাদ্য সামগ্রী বিতরনের কাজ সার্বিকভাবে শুরু হয়েছে।

কলকাতা ছাড়াও মিশনের শাখা গুলিতে যেমন দিল্লী, মুম্বাই, নবদ্বীপ সহ বিভিন্ন কার্যালয়ের সামনে এলাকার মানুষদের মধ্যে খাবারের প্যাকেট দেওয়ার কাজ চলছে – বলে জানিয়েছেন গৌড়ীয় মঠ ও মিশনের অধ্যক্ষ ভক্তিসুন্দর সন্ন্যাসী মহারাজ।

তিনি আরও বলেন, লকডাউনের দরুণ আটকে পড়া অনেকের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। সেই কারণে নতুন করে বিপদের মুখে পড়েছেন তাদের সকলে। এর ফলে, করোনার প্রভাব যতদিন না স্বাভাবিক হয়ে আসে ততদিন চলবে এই সাহায্য। স্বামীজির এই পরিষেবার কাজ চালিয়ে যাবেন। বিতরণ করা হচ্ছে। বিনামূল্যে চাল, ডাল, আলু, সোয়াবিন সহ বিভিন্ন খাদ্য সামগ্রী হাতে পেয়েই খুশি হয়েছেন এলাকার বহু মানুষ।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...