Monday, April 6, 2026

নববর্ষে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের কুর্নিশ জানালেন মিমি

Date:

Share post:

আজ পয়লা বৈশাখ। তাই বাংলা নববর্ষের রাজ্যবাসী ও তাঁর সকল ভক্তদের শুভেচ্ছা জানালেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী। পাশাপাশি, এই করোনা যুদ্ধে যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত, যাঁদের সকলকে কুর্নিশ জানিয়েছেন যাদবপুরের তৃণমূল সাংসদ। একইসঙ্গে লকডাউন ও সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য ফের মানুষের কাছে আবেদন করিম তিনি। সকলকে সচেতন ভাবে সরকারি নির্দেশ মানার আর্জি জামান মিমি।

এদিন এক ভিডিও বার্তায় সাংসদ-অভিনেত্রী বলেন, “সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। এ বছর বাড়িতে থেকেই হোক নববর্ষ পালন। তাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। আর যাঁরা আমাদের জন্য বাড়ির বাইরে থেকে লড়াই করছেন সেই সকল চিকিৎসক, নার্স, পুলিশ ও প্রশাসনের কর্মীরা, জরুরি বিভাগের কর্মীরা ও আমার মিডিয়ার বন্ধুরা , তাঁদের জানাই কুর্ণিশ। এছাড়াও সমস্ত ইউটিউবার , কনটেন্ট ক্রিয়েটর যারা আমাদের বাড়িতে থাকাটা কে মজাদার করে তুলেছে তাদের সবার জন্যও রইলো আমার আন্তরিক অভিবাদন আশা করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ।”

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...