Monday, February 23, 2026

বান্দ্রা ম্যাসাকারের পিছনে একটি চ্যানেলের ভুয়ো খবর, মন্ত্রীর ট্যুইটে সেই ভিডিও

Date:

Share post:

মঙ্গলবারের বান্দ্রাকাণ্ড। হঠাৎ রেল স্টেশনে হাজার-হাজার মানুষের জমায়েতের পিছনে আসল রহস্য কী? পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো ঘটনা ক্রমশ প্রকাশ্য। এই অমানবিক কাণ্ডের পিছনে রয়েছে একটি মিডিয়া, বলা ভাল সর্বভারতীয় মিডিয়া। যার ভুল খবরের জেরেই আসলে কয়েক হাজার মানুষের হয়রানি। সুকৌশলে খবরের সেই উৎসটিকে চেপে গিয়ে তোপ দাগা হচ্ছে ফেসবুকে শেয়ার করা এস গুপ্তা নামে জনৈক এক ব্যক্তির বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের উস্কানির অভিযোগে বিনয় দুবে নামে জনৈক এক শ্রমিক নেতাকে গ্রেফতারও করা হয়েছে। নেটিজেনরা বলছেন, বিনয়ের গ্রেফতারি এবং জমায়েত হওয়া প্রায় হাজারজন পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে এফআইআর করে আসলে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হচ্ছে। কারণ, সর্বভারতীয় এই টিভি চ্যানেলের হাত একটু বেশি গভীরেই রয়েছে। তাই আসল পাণ্ডাকে না ধরে ছিঁচকে চোরকে ধরে ‘কাসভ’ বানানোর চেষ্টা অব্যাহত।

এই সর্বভারতীয় টিভি চ্যানেলের মারাঠি চ্যানেলে (এই চ্যানেলের বাংলা চ্যানেলও রয়েছে) পয়লা বৈশাখের দুপুরে প্রথম খবরটি ব্রেক করা হয়। ব্রেক করেন সাংবাদিক রাহুল কুলকার্নি। তিনি জানান, রেলের বিভিন্ন জোনের কর্তাদের মধ্যে ভিডিও কনফারেন্স হয়েছে। মূলত পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর জন্য ট্রেন চালু করার ভাবনা চিন্তা শুরু হয়েছে। এই খবর প্রাথমিকভাবে প্রচার হতেই অভুক্ত, প্রায় গৃহহীন, আধপেটা খাওয়া শ্রমিকরা আশার আলো দেখেন। যোগাযোগ শুরু করেন দুবে। এর মাঝে আর একজন ফেসবুকে তুলে দিতে তা হু হু করে ছড়িয়ে পড়ে। দুবে সেখানে অনুঘটকের কাজ করেন মাত্র। ঘটনার ঘন্টা চারেকের মধ্যে তাঁরা বান্দ্রায় আশা শুরু করেন। দিশাহারা হয়ে যায় প্রশাসন। এই অভিযোগকে আরও পোক্ত করেন মহারাষ্ট্রের সংখ্যালঘু মন্ত্রী নবাব মালিক। তিনি পরিষ্কার ভাষায় জানান, বান্দ্রা স্টেশনে ওইভাবে হাজার হাজার মানুষের ভিড় করার পিছনে ওই চ্যানেলের এই ব্রেকিং খবরটি রয়েছে। শ্রমিকরা ওই খবরের উপর ভিত্তি করেই স্টেশনে ভিড় জমিয়েছিল। খবর শুনে মনে হয়েছিল তাদের বাড়ি ফেরার জন্য স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। ফলে যে আগে যাবে, তার ভাগ্যে শিকে ছিঁড়বে। সেই সঙ্গে মালিক তাঁর ট্যুইটারেও চ্যানেলের সেই ব্রেকিং স্টোরির ভিডিও শেয়ার করেন।

 

প্রশ্ন তুলেছেন নেটিজেনরা, যেখানে মহারাষ্ট্র সরকার এবং মহারাষ্ট্রের মন্ত্রী বান্দ্রা ম্যাসাকারের জন্য সেই চ্যনেলটির অবিবেচক, চটুল, অত্যুৎসাহ, ভুল খবরে চ্যানেলের টিআরপি বাড়ানোর চেষ্টাকেই দায়ি করেছেন, তারপরেও কেন বিনয় দুবেদের গ্রেফতার করা হল? কেন এক হাজার জনের বিরুদ্ধে এফআইআর হলো? লকডাউনের বাজারে সব শর্ত ভেঙে শ্রমিকদের রাস্তায় বের করে আনার জন্য যে চ্যানেল বা সাংবাদিক দায়ি, তাদের কেন দৃষ্টান্তমূলক শাস্তি হবে না! বান্দ্রায় আসা শ্রমিকদের কেউ যদি করোনা আক্রান্ত হন, তার দায়িত্ব তো চ্যানেলকেই নিতে হবে। না কি, সফট টার্গেট বলেই বিনয়দের সামনে রেখে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা!!

spot_img

Related articles

পোর্টাল বন্ধ, কীভাবে নথি আপলোড: কমিশনকে প্রশ্ন বিচারকদের

সোমবার থেকেই লজিকাল ডিসক্রিপেন্সিতে আটকে থাকা ভোটাদের নথি যাচাইয়ের কাজ শুরু করবেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিচারক ও বিচারবিভাগীয় আধিকারিকরা।...

পিজির মুকুটে নয়া পালক! স্বাস্থ্যসাথীর হাত ধরে রাজ্যে প্রথম ‘সিউচারলেস হার্ট ভালভ’ প্রতিস্থাপন

রাজ্যের মুকুটে নতুন পালক। খাস কলকাতার এসএসকেএম হাসপাতালে সফলভাবে সম্পন্ন হলো রাজ্যের প্রথম সরকারি ‘সিউচারলেস হার্ট ভালভ’ বা...

চূড়ান্ত ব্যর্থ ব্যাটিং, সুপার আটের প্রথম ম্যাচে হেরে চাপে ভারত

  টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) সুপার এইটের প্রথম ম্যাচেই ধাক্কা ভারতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার টিম...

নিজে হাতে খুন করেও অনুশোচনা নেই ব্রিজভূষণের! ধর্ষক-খুনিদের আশ্রয়দাতা মোদিকে প্রশ্ন তৃণমূলের

একসময় দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদরা ধর্ষক বলে আঙুল তুলেছিলেন তার দিকে। তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে...