Wednesday, March 25, 2026

“রাস্তায় কেন?” আইসির এক প্রশ্নেই ঘরবন্দি শিলিগুড়ি

Date:

Share post:

লকডাউন মানা হচ্ছে না শহর শিলিগুড়িতে। বারবার এই অভিযোগ উঠছে সেখানে। অভিযোগ খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাস্তায় নামেন শিলিগুড়ি থানার আইসি সহ অন্যান্য পুলিশকর্মীরা। বুধবারই দার্জিলিং জেলাকে ক্লাস্টার হিসেবে ঘোষণা করেছে কেন্দ্র। এরপরেই এদিন সকাল থেকে রাস্তায় নামে পুলিশ। গাড়ি থামিয়ে বেরনোর কারণ জিজ্ঞাসা করেন আইসি। “রাস্তায় বেরিয়েছেন কেন?” আইসি-র প্রশ্নের পরেই ঘরমুখী হয়েছেন মানুষ।

অনেকেই বিনা কারণে বাড়ি থেকে বের হয়েছিলেন। তাঁদের ফের বাড়ি পাঠিয়ে দিয়েছেন আইসি। তবে এদিন কোনও পুলিশকর্মীর হাতে লাঠি ছিল না। সকলকে বুঝিয়েই বাড়ি পাঠানো হয়েছে। আইসি-র ভূমিকায় খুশি শহরবাসী।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...