Monday, April 6, 2026

লকডাউন একটা কৌশল মাত্র! কেন বললেন রাহুল গান্ধী

Date:

Share post:

করোনা প্রতিরোধে কেন্দ্রের পদক্ষেপ নিয়ে রাহুল গান্ধী বললেন, লকডাউন ভাইরাস প্রতিরোধে একমাত্র পথ হতে পারে না। লকডাউন সাময়িকভাবে ভাইরাস রুখতে পারে, স্থায়ীভাবে নয়। হটস্পট চিহ্নিত করে কৌশলগতভাবে টেস্টিং করতে হবে। টেস্টিং এবং টেস্টিং। এটাই এখন চাহিদা, সময়ের চাহিদা। প্রধানমন্ত্রীকে রাজ্যগুলির হাতে টাকা দিতে হবে। সরকারের উচিত মুখ্যমন্ত্রীদের সঙ্গে সরাসরি কথা বলা। আর মুখ্যমন্ত্রীরা জেলাস্তরে কথা বলুন। তাহলে একটা সার্বিক পরিস্থিতি তৈরি হবে, মোকাবিলা করার জায়গা তৈরি হবে। ভারতে এখন প্রতি ১০ লাখে ১৯৯টি পরীক্ষা করা হচ্ছে। যা যথার্থ নয়। কম, খুব কম, সত্যি কম। ভিডিও কনফারেন্সে সাংবাদিক সম্মেলন করেন রাহুল।

রাহুল বলেন, ইতিমধ্যে দৈনিক উপার্জন করেন এমন মানুষের দুরবস্থা শুরু হয়েছে। তাদের হাতে টাকার ব্যবস্থা করতে হবে, তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে। আগামী দিনে বেকারত্ব বাড়বেই তার জন্য পরিকল্পনা করে এগোতে হবে এসএমইর মাধ্যমে। আমাদের হাতে অনেক রিসোর্স রয়েছে, কিন্তু আমরা সেগুলির ঠিকঠাক ব্যবহার করতে পারিনি।

মাথায় রাখতে হবে সমালোচনাই শেষ কথা নয়। যা আগে হয়েছে, তা হয়েছে। এবার সামনের দিকে তাকাতে হবে এবং হটস্পট চিহ্নিত করে র‍্যান্ডম টেস্টিংয়ের পথে যেতে হবে। তাহলে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। আর এক্ষেত্রে কেরলেকে সামনে রেখে এগোতে হবে। তাঁর আশঙ্কা, লকডাউন করে পরীক্ষা না করলে ফের আমাদের লকডাউনে যেতে হবে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...