Wednesday, April 8, 2026

রাজ্যকে সাতসকালেই হুমকি রাজ্যপালের, বিতর্ক

Date:

Share post:

শুক্রবার সাতসকালে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যপাল ধনকড়৷ পর পর দু’টি টুইটে রাজ্যপাল এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করেছেন ‘Zealous’ শব্দটি ব্যবহার করে৷ এ নিয়ে বিতর্কের ঝড় ঠেছে। উঠছে প্রতিবাদ। এটা রাজ্যপালের ভাষা হতে পারে?

এই জোড়া টুইটে রাজ্যপাল মূলত রাজ্যের ৪ বিজেপি সাংসদকে হেনস্থা করার অভিযোগ এনেছেন৷ রাজ্যপাল বলেছেন, কোভিড-১৯- এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে সাংসদদের ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ কিন্তু সাংসদদের সেই কাজে বাধা দেওয়া হচ্ছে৷ এরপরই রাজ্যপাল রাজ্য প্রশাসনকে পরামর্শ দিয়েছেন, প্রশাসনের এদিকে নজর রাখা দরকার৷ রাজনীতির দৃষ্টিতে সব কিছু দেখা উচিত নয়৷
রাজ্যপাল এই টুইটে সংযুক্ত করেছেন বিজেপির ৪ সাংসদকে৷ এরা হলেন, ডা: সুভাষ সরকার, জন বার্লা, অর্জুন সিং এবং রাজু বিস্ত৷
রাজ্যপালের অভিযোগ রাজ্যের পুলিশ ও প্রশাসন রাজনৈতিক কারনেই এদের হয়রান করছে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিহিংসার মানসিকতা প্রদর্শন করছেন৷ বিষয়টি রাজ্যপাল জানিয়েছেন লোকসভার স্পিকারকেও৷

 

Related articles

ভোটার তালিকায় কোপ: বাংলাজুড়ে নাগরিকত্ব লুঠের নীল নকশা রুখতে সরব গণমঞ্চ 

গণতান্ত্রিক লড়াইয়ে হার নিশ্চিত জেনেই কি এখন ভোটার তালিকায় কারচুপি করে জিততে চাইছে বিজেপি? বুধবার কনস্টিটিউশন ক্লাবে সাংবাদিক...

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন: তারকা প্রচারক তালিকা প্রকাশ তৃণমূলের

দ্বিতীয় দফার ৪০ জন তারকা প্রচারকদের (star campaigner) নামের তালিকা প্রকাশ করল দল। চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের...

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...