Saturday, June 13, 2026

সাঙ্ঘাতিক আগামী দিন! হংকং থেকে লিখছেন বাঙালি যোগগুরু

Date:

Share post:

দেবদত্ত বিশ্বাস
কোলুন, হংকং

দেশে দেশে লকডাউন চলছে। কতদিন চলবে, তার কোনো স্থিরতা নেই। এমুহূর্তে লকডাউন তুলে দেওয়াও বুদ্ধিমানের কাজ হবেনা। লকডাউন উঠে গেলেও অলিখিত ভাবে তা চলবে, বা বলাযায় – সুরক্ষার কথা চিন্তা করে অধিকাংশ ক্ষেত্রে তা চালিয়ে যেতেই হবে। আশাকরি সরকার প্রশাসন ( যে কারনে আমরা তাদের নির্বাচিত করেছি ) তৎপরতার সঙ্গে তা পরিচালনা করবেন, নয়তো আমাদের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশে এই সংক্রমণ পার্লামেন্ট থেকে ফ্লাইওভারের নিচ, কাউকেই ছেড়ে কথাবলবে না।সমস্ত ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ, তাই পালানোর রাস্তাও বন্ধ। আর পালিয়ে যাবেইবা কোন দেশে, আমেরিকা, রাশিয়া, যুক্তরাজ্য, চিন, জাপান … ? একেই বলে এক ঘাটে জল খাওয়া। এমন ভাবার কোনও কারন নেই যে, লকডাউন উঠে গেলেই জীবন পুরোনো ছন্দে ফিরে আসবে। আসলে তা আর সম্ভব হবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। আক্রান্ত জায়গা থেকে যারা বেঁচে ফিরবেন , স্ট্রং ক্যারিয়ার হিসাবে তারা কতদিন এ ভাইরাস বহন করবেন , তা কেউ জানে না।বিশেষত ভাইরাসটি যেভাবে এই চারমাসে তার চরিত্র বদল করে চলেছে, ডাক্তার বিশেষজ্ঞরাও স্হির ভাবে কোনও সিদ্ধান্তে আসতে পারছেন না। স্বাভাবিক কারনেই এই প্যানডেমিক চলে গেলেও এর ভয়াবহতার ছায়া সমাজের প্রতিটি স্তরে তীব্র ভাবে প্রতিফলিত হবে দীর্ঘ দিন ধরে। ব্যক্তিগত স্তরে প্রতিটি মানুষ যদি এই উদ্ভুত পরিস্থিতির সঙ্গে নিজেকে না মেলাতে পারেন, তবে হয়তো প্রত্যক্ষ ভাবে তিনি করোনায় শেষ হবেন না, কিন্তু মানসিক ভাবে শেষ হয়ে যাবেন। কারন কোনও কিছুই ঠিক আর আগের মতো হওয়ার নয়। ‘সারভাইভাল অফ দি ফিটেস্ট’ এর নিয়ম অনুযায়ী -তুমি যদি শারীরিক , মানসিক, আর্থিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, প্রযুক্তিগত প্রভৃতি সমস্ত দিক থেকে নিজে প্রস্তুত না থাকো, তবে এই ধরিত্রী মায়ের কাছে তুমি এক বোঝা। মা-এর বয়স হয়েছে, মা একটু হাল্কা হতে চান। এখনও একটু সময় আছে , নিজেকে দ্রুত প্রস্তুত করো। ‘গো ব্যাক টু দ্য বেসিক’, যার অর্থ প্রাগৈতিহাসিক যুগে ফিরে যাওয়া নয়, বা অতি চালাকিও নয় ।

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...