Sunday, March 22, 2026

চিনের জন্যই গোটা বিশ্ব আজ করোনার কবলে, ভাইরাস ছড়ানোর প্রমাণ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ট্রাম্পের

Date:

Share post:

চিনের জন্যই গোটা বিশ্ব আজ বিরাট বিপদের মধ্যে পড়েছে, করোনার আক্রমণে রোজ এত মানুষ মারা যাচ্ছেন। কীভাবে এত বড় বিপর্যয় হল তা আমরা তদন্ত করে দেখব। শনিবার ফের চিনকে তোপ দেগে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, চিন ইচ্ছাকৃতভাবে করোনা ভাইরাস ছড়িয়েছে, এমন প্রমাণ পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমেরিকা। চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, চিন মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখাচ্ছে। সত্য সামনে এলে দেখা যাবে মৃতের সংখ্যায় আমেরিকা এক নম্বরে নয়।

শনিবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, চিনের ভুলের জন্য এখন গোটা পৃথিবীকে ভুগতে হচ্ছে। ওরা চাইলেই করোনাভাইরাস ছড়ানো আটকাতে পারত। আজ এই বিশ্বজোড়া করোনা মহামারীর জন্য চিনই দায়ী এটা অস্বীকার করা যাবে না।

এর আগেও করোনা সংকট নিয়ে চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক মহলেও এই অভিযোগে দরবার করেছেন। এমনকী চিনের প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে অভিযোগ তুলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-কে অনুদান বন্ধ করে দিয়েছেন। এবারে ট্রাম্পের অভিযোগ, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কারণেই হোক, চিনের ভুলেই গোটা বিশ্ব আজ বিপর্যয়ের মুখে। এটা নিয়ে তদন্ত চলছে। প্রকৃত সত‌্য আমরা বের করবই। যেখান থেকেই এই ভাইরাস তৈরি করা হোক বা আসুক, চিন থেকে এটা যে ভাবেই ছড়াক না কেন, ১৮৪টা দেশ এর জন‌্য এখন ভুগছে। এরপরই হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, ওরা যদি জেনেবুঝে এটা করে থাকে তাহলে তার ফলও ভুগতে হবে। জানা গিয়েছে, চিনের উহানে যে গবেষণাকেন্দ্রের জন্য বিরাট মাপের আর্থিক অনুদান দিত মার্কিন যুক্তরাষ্ট্র, তাও বন্ধ করার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।

Related articles

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...

কেবিন ক্রু-দের ওজন বাড়লেই কাটা হবে বেতন! নয়া সিদ্ধান্ত এয়ার ইন্ডিয়ার 

চলতি বছরের মে মাস থেকে কেবিন ক্রু-দের জন্য নতুন এক নিয়ম চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া (Air India...