Saturday, April 4, 2026

ত্রাণ জোগাড়ে ডাবল সেঞ্চুরি করা ঐতিহাহিক ব্যাটকেই নিলামে তুলছেন এই ক্রিকেটার

Date:

Share post:

কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশে ত্রাণ সংগ্রহ করতে নিজের ব্যাটকেই নিলামে তোলার সিদ্ধান্ত নিলেন সে দেশের উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহমান। বাংলাদেশের এই তারকা ক্রিকেটার জানান, এই ব্যাট দিয়েই তিনি ২০১৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করেছিলেন। অনলাইনের  মাধ্যমেই এই নিলাম হবে বলেও জানান মুশফিকুর।

প্রসঙ্গত এর আগে দেশের গরীব মানুষদের পাশে দাঁড়াতে তাঁর সতীর্থদের নিজেদের জার্সি বা ক্রিকেটের সরঞ্জাম নিলামে তোলার আবেদন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের স্টার সাকিব আল হাসান।

উল্লেখ্য, এই মুহূর্তে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজারেরও বেশি। অন্যদিকে, ইতিমধ্যেই এই একইভাবে নিজের বিশ্বকাপ খেলা জার্সি নিলামে তুলে করোনা মোকাবিলায় ৬৫ হাজার পাউন্ড সংগ্রহ করেছেন ইংল্যান্ড ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলার।

Related articles

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...

FIR-এর পরে তালসারি যাওয়ার সম্ভাবনা প্রিয়াঙ্কার! সঙ্গে প্রসেনজিৎ-যিশুরাও

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে তালসারির সমুদ্রে তলিয়ে যান রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay)। ঘটনার পাঁচ...

বীরভূমে ‘১১-০’ লক্ষ্য, কাজল শেখের হয়ে জয়ের ব্যবধান বেঁধে দিলেন অভিষেক 

বাংলা-বিরোধী বিজেপিকে ভোকাট্টা করে বাড়ি পাঠাবে বাংলার মানুষ। দিল্লির জল্লাদ আর গুজরাতের জমিদাররা নয়, বাংলার মানুষই বাংলার ভাগ্য...